News Editor
১৬ মে ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে মকবুল বাহীনির অত্যাচারে ১০ গ্রামের মানুষের মানববন্ধন।

আশরাফুল ইসলাম, টাংগাইলের ঘাটাইল উপজেলার মাইধারচালা বাজারে ১০ গ্রামের মানুষের অংশ গ্রহনে, সন্ধানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সন্ধানপুর-মোনারপাড়া এলাকার বাসিন্দা মকবুল, মামুন,তোফাজ্জল, আলম ও দুলাল বাহিনীর অত্যাচারের ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ মার্চ (সোমবার) বিকেলে উপজেলার ৭নং দিগড় ইউনিয়নের মাইধারচালা বাজারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী- মানাজী গ্রামের সোলেমান, মাইধারচালা বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন, নির্যাতনের শিকার রাসেল, ব্যবসায়ী নুরুল আমিন, আইজ উদ্দীন, নির্যাতনের শিকার মোঃ নজরুল ইসলাম বলেন, মকবুল বাহিনীর অত্যাচারে আমরা অতিষ্ঠ, তারা ভূমি দখল, চাঁদাবাজি ,ছিনতাই, ডাকাতি, বনের কাঠ চুরি, দোকানের মালামাল নিয়ে টাকা না দেওয়া, অন্যের স্ত্রীকে জোড় করে নিয়ে বিয়ে করা সহ বিভিন্ন অপরাধের জড়িত। অনেকে আক্ষেপের সহিত প্রশাসনের কাছে দাবী করে সাংবাদিকদের বলেন, এদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমরা যাহাতে শান্তিতে বসবাস করতে পারি সে ব্যাবস্থা নেওয়া হোক। গত ১৩ মে হামলার শিকার আলহাজের ছেলে সোহাগ ১৩ জানান, আমার বাবাকে প্রানে মেরে ফেলার জন্য মকবুল ও তার বাহীনির লোকজন হামলা করে, বর্তমানে আমার বাবা টাংগাইল হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থা আশংকাজনক। আমি এর ন্যায় বিচার চাই। মানববন্ধনে উপস্থিত ছিলেন ৭নং দিগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন,৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওয়াহেদ আলী, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জবেদা খাতুন, সাবেক ইউপি সদস্য মোঃ লাল মিয়া, মাইধারচালা বনিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, কদমতলী অটোবাইক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন। বক্তারা তাদের বক্তব্যে, মকবুল বাহীনির অত্যাচার ও অমানবিক নির্যাতন, সন্রাসী কার্যকলাপের তিব্র নিন্দা জানান এবং তাদেরকে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে করেন। উক্ত মানব বন্ধনে মানাজী, ফুলবাড়ী, মাইধারচালা, কাছরা, টেংগুরি, কুলিহাসং, নয়াবাড়ি, দুলাল ও সাতকুয়া গ্রামের প্রায় দেড় হাজার মানুষ অংশ গ্রহণ করেন। এ বিষয়ে কথিত মকবুল বাহীনির প্রধান মকবুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার উপর আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা, বানোয়াট। আমি কোন বাহীনি চালাই না। তবে মাইধারচালা ও সন্ধানপুর গ্রামের কিছু যুককদের সাথে খেলাধুলা নিয়ে বিরোধ আছে। ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘঠনাস্থলে (মানববন্ধন স্থলে) উপস্থিত হয়ে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করে বলেন, সন্রাসীদের বিরুদ্ধে পুলিশ সোচ্চার আছে, অপরাধী যেই হোক, কেউ আইনের উর্ধে না। ঘাটাইলে কোন সন্রাসীর জায়গা হবে না।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১০

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১১

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১২

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৪

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৫

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৬

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৭

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৮

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৯

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

২০

Design & Developed by BD IT HOST