admin
২৪ ফেব্রুয়ারী ২০২৩, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বাংলাদেশ পুলিশ – আইজিপি, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আনোয়ার হোসাইন (সুনামগঞ্জ) প্রতিনিধি-
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে বাংলাদেশ পুলিশ। দেশের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে পুলিশের সক্ষমতায় রয়েছে ঈর্ষনীয় সফলতা। হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলা পর থেকে দেশে যেসব সন্ত্রাসী ও জঙ্গি কর্ম তৎপরতা দেখা দিয়েছিল তা পুলিশ সফলতার সাথে মোকাবেলা করেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওইসব সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে পুলিশ সক্ষম হয়েছে। আপনারা জানেন, পার্বত্য জেলা বান্দারবানের গহীন জঙ্গলে অনেক শক্তিশালী সন্ত্রাসীরা আস্তানা গেড়েছিল, তাও বাংলাদেশ পুলিশ সফল ভাবে প্রতিহত করেছে। আমাদের পুলিশ বাহিনী আজ আন্তর্জাতিক মানের বলে দাবী করে উপরের কথাগুলো শাল্লা থানা ক্যাম্পাসে নবনির্মিত ভবন ‘স্টুডিও এপার্টমেন্ট’ উদ্বোধন কালে বলেন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি আরো উল্লেখ করেন, আমি যখনই শাল্লায় আসি, মা ও মাটির গন্ধ পাই। আমি শাল্লার সন্তান, এখানের কাদামাটি, আলো-বাতাসে বড় হয়েছি, দিনের পর দিন হাওরের মুক্ত বাতাসে চষে বেড়িয়েছি। তাই শাল্লা নিয়ে আমি সর্বদাই গর্ববোধ করি। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামি দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপ-তৎপরতা প্রতিহত করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। তাছাড়া আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেহেতু মাননীয় প্রধান মন্ত্রির প্রচেষ্টায় দেশের সর্বক্ষেত্রে প্রভ‚ত উন্নয়ন ঘটেছে, তাই আমরাও এর বাইরে নই। আমাদেরও উন্নয়ন ঘটেছে। পূর্ব ঘোষিত সিডিউল মোতাবেক ২৪ফেব্রæয়ারী (শুক্রবার) সকাল ১০টায় বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঢাকা থেকে হেলিক্যাপ্টার যোগে শাল্লার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে শাল্লা থানা পুলিশের আবাসিক ভবন ‘স্টুডিও এপার্টমেন্ট’ উদ্বোধন শেষে আগত বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে শুভেচ্চা বিনিময় করে দুপুর ১২টায় নিজ বাড়ি শ্রীহাইল গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১২

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৩

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৪

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৫

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৬

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৭

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৮

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৯

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

২০

Design & Developed by BD IT HOST