জনগনের মাঝে আওয়ামীলীগের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে পথ সভা করলেন আঁখির - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৭ মে ২০২৩, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগনের মাঝে আওয়ামীলীগের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে পথ সভা করলেন আঁখির

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ের গণসংযোগ ও পথসভা শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা সন্তান রোটারিয়ান আতাউর রহমান খান আঁখির। নেত্রকোণা ১ আসনের (দুর্গাপুর-কলমাকান্দা) বিভিন্ন হাট বাজারে শুভেচ্ছা বিনিময় ও পথ সভা সহ আ‘লীগের নেতাকর্মী ও হাটবাজারে আসা তৃণমুল মানুষের সাথে কুশল বিনিময় এবং পথ সভা করছেন। শনিবার দিনব্যাপি বরদল, নাজিরপুর, চন্ডীগড়,মারকাজ মোড় সহ নানা এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

রোটারিয়ান আতাউর রহমান খান আঁখির বলেন, বর্তমান সরকারের কর্নধার, দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একাধারে ৩ বার ক্ষমতায় আছেন। তিনি ক্ষমতায় থেকে দেশের যে উন্নয়ন করেছেন আমি তারই চিত্র প্রজেক্টরের মাধ্যমে এলাকার প্রতিটি হাটবাজারে জনগনের সামনে তুলে ধরছি। আমার বিশ্বাস দেশের এই উন্নয়ন দেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সাধারণ মানুষ আওয়ামীলীগ কে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা কে অব্যাহত রাখবেন। এরই ধারাবহিকতায় তৃনমুল নেতৃবৃন্দকে নিয়ে নৌকার গণজোয়ার জাগিয়ে তুলতে মাঠে কাজ করছি, নৌকার জয়কে সুনিশ্চিত করতে পথ সভা ও গন সংযোগ করছি। আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা নেত্রকোনা-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে মনোনয়ন দিলে ভালো হবে তিনিই ভালো জানেন। তবে এবার যোগ্য দেখেই মনোনয়ন দিবেন বলে আমার বিশ্বাস।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ,রিপন সরকার, সিদ্দিকুর রহমান,জয়নাল আবেদীন,আব্দুল হামিদ, আব্দুল হেকিম,আবুল হাসেম,নজরুল ইসলাম,যুবলীগ নেতা সোহাগ মিয়া, রাজা মিয়া,মো. শেখ বাবুল, সুমন সাহা, রাইদুল ইসলাম, শংকর সাহা,পাপন সরকার,স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, আদিবাসী নেতৃবৃন্দ সহ আ‘লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST