তীব্র গরমে বৃষ্টির জন্য ঠাকুরগাঁওয়ে নামাজ আদায় - দৈনিক অভিযোগ বার্তা
News Editor
৫ জুন ২০২৩, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তীব্র গরমে বৃষ্টির জন্য ঠাকুরগাঁওয়ে নামাজ আদায়

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,

টানা কয়েক দিনের প্রচণ্ড দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে যাওয়া লোডশেডিংয়ের সমস্যা নিয়ে বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের জনজীবন। বেশ কিছুদিন বৃষ্টি না হওয়ায় জমির ফসল নষ্ট হচ্ছে। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া কাওমি মাদ্রাসা মাঠে বিশেষ নামাজ বা সালাতুল ইসতিসখার) আদায় করেছেন এলাকাবাসী। সোমবার (৫ জুন) মাদ্রাসার মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে ঠাকুরগাঁও শহরের ৪ শতাধিক মুসল্লি অংশ নেন। সদর উপজেলার সরকার পাড়া থেকে বৃষ্টির জন্য নামাজ পড়তে আসা রিকশাচালক জয়নাল হক বলেন, ‘রোদে বাইরে ভাড়া খাটতে যাইতে পারছি না। রাস্তায় পা পড়লে মনে হয় পুড়ে যাচ্ছে। কোনো বাতাস নাই। শুনলাম বৃষ্টির জন্য এই মাদ্রাসায় দোয়া ও নামাজ হবে, তাই চলে আসলাম। আল্লাহ যেন এই ভয়াবহ আবহাওয়া থেকে আমাদের রক্ষা করে।’
মাদ্রাসার পাশের বাসার মহসিন আলী বলেন, ‘গতকাল রাতে আমারা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিই বৃষ্টির জন্য সালাতুল ইসতিসখার নামাজ আদায় করব। আজ সেই নামাজের আয়োজন করা হয়। নামাজে আশাপাশের পাড়া থেকে অনেক মানুষ অংশ নেন। নিশ্চয় আল্লাহ আমাদের সবার ডাকে সাড়া দেবেন।’
সালাতুল ইসতিসখার নামাজের দোয়ায় ২ হাত উল্টা পাশে করতে হয়।
ইসলামবাগ থেকে বাবার সঙ্গে নামাজ পড়তে যায় ১১ বছর বয়সী নাজমুল হক। সে বলেন, ‘জীবনে প্রথম বৃষ্টির জন্য নামাজ পড়তে আসছি। অনেক মানুষ আসছে। তবে হাত উল্টা পাশে দোয়া করতে হয় এটা প্রথম দেখলাম।’ নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মুফতি হারুনর রশীদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ বিষয়ে তিনি বলেন, এত রোদ কোনো বৃষ্টির দেখা নেই। পুকুর, নদী, বিল সব শুকায়ে গেছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসখার বলা হয়, অর্থাৎ পানির জন্য দোয়া করা। আজকে দোয়া করলাম, নিশ্চয় আল্লাহ কবুল করবেন। এই দোয়ায় ২ হাত উল্টা পাশে করতে হয়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমা করছে, অভিযোগ জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জে জিয়াউল হক মৃধার সমর্থন পেলেন জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিব

ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

দৈনিক দিনকালের সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ

নাহিদসহ জামায়াত জোটে মন্ত্রিত্বের আশ্বাস পেলেন যারা

দুর্গাপুরে কৃষকের পানবরজ ভাঙচুরের অভিযোগ, ৬ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহে সরকারি নির্বাচনী প্রচার শেষ হলো ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানে

কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান

ঘাটাইলে ধানের শীষের আখেরি গণমিছিল অনুষ্ঠিত

১০

গোয়াইনঘাট সীমান্তে ‘লাইনম্যান’ সিন্ডিকেটের দাপটে নির্বিকার প্রশাসন

১১

পত্নীতলায় বিএনপি’র নির্বাচনী প্রচার মিছিল

১২

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

১৩

রাজশাহী-৫ আসনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল, মসজিদ নিয়ে মিথ্যাচার – দুর্গাপুরে নিন্দার ঝড়

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার

১৫

শিবালয়ে সরকারি সার পাচারের সময় ট্রাকসহ আটক -২

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

১৭

সংসদ নির্বাচন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

১৮

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

১৯

হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST