ত্যাগের রাজনীতি শিখেছি, ভোগের রাজনীতি নয় - রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৭ মে ২০২৩, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্যাগের রাজনীতি শিখেছি, ভোগের রাজনীতি নয় – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পাবনা প্রতিনিধি: 

ত্যাগের রাজনীতি শিখেছি, ভোগের রাজনীতি নয়, তাইতো আজ মহান আল্লাহ তায়ালা আমাকে এই চেয়ারে বসিয়েছেন।’ তিনি বলেন, পাবনা প্রেসক্লাব আমার প্রাণের জায়গা। যেখানকার প্রত্যেক সদস্য স্বার্থহীনভাবে আমাকে ভালবাসে। আমিও তাদের ভালবাসি। তিনি বলেন, পাবনা প্রেসক্লাব দেশের বড় বড় সাংবাদিকতার পাদপিট।

চারদিনের সফরে দ্বিতীয়দিন গতকাল মঙ্গলবার (১৬ মে) সকাল সোয়া এগারোটায় পাবনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সকাল সোয়া এগারোটার দিকে রাষ্ট্রপতি পাবনা প্রেসক্লাবে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান, মাছারাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং প্রথম জীবন সদস্য অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা প্রসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আব্দুল মতীন খান। পরে তিনি কক্লাবের ভিআইপি মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রেসক্লাবে তার নানা স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরেন। বলেন, “আমি পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য এবং ২২ তম সদস্য। আবার দেশেরও ২২তম রাষ্ট্রপতি”। তিনি দৈনিক বাংলার বানীতে জেলা সংবাদদাতা হিসেবে কাজ করতেন। প্রেসক্লাবের খোলা ছাদে বসে সহকর্মীদের সাথে আড্ডা দিতেন। ছাত্র রাজনীতি করতে গিয়ে জেলে কাটানো দিনগুলোর কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক সৈকত আফরোজ আসাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাছারাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ শিবজিত নাগ।

সভার শুরুতে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং রাষ্ট্রপতি সহ দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন পাবনা প্রেসক্লাব নামাজ ঘরের পেশ ইমাম হাফেজ তরিকুল ইসলাম।

রাষ্ট্রপিতর সচিব সম্পদ বড়–য়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সালাহউদ্দিন আহমেদ, প্রেস সচিব জয়নাল আবেদীন, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বিপ্লব, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল দশটায় রাষ্ট্রপতি পাবনা বিসিক শিল্পনগরীতে স্কয়ার সাইন্স অ্যান্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন করেন। বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST