দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে শেরপুরে লিফলেট বিতরণ- দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৪ এপ্রিল ২০২৩, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে শেরপুরে লিফলেট বিতরণ-

ডা. আজাদ খান,

জামালপুর জেলা প্রতিনিধি,
তাং ০৪ মার্চ ২০২৩ খ্রী.

মঙ্গলবার (০৪ মার্চ) সকালে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আদায় আন্দোলন (BDERM) শেরপুর জেলা শাখার উদ্যোগে শেরপুর শহরের সজবরখিলা সাতানীপাড়া বউবাজার, নিউমার্কেট, খরমপুর মোড়ে, জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে মহান জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করা সহ দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর ৮ দফা দাবি গুলো-

১. জাত-পাত পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উথ্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করতে হবে।

২. জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

৩. জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে “ সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতায় বরাদ্দ বাড়াতে হবে।

৪. সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাসজমি বরাদ্দের মাধ্যমে গ্রামীন দলিতদের ভুমির অধিকার নিশ্চিত করতে হবে।।

৫. পরিচ্ছন্নতা কর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের জন্য সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করতে হবে।

৬. সরকারী বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থদের “ ভর্তি কোটা” প্রবর্তন করতে হবে।

৭. সকল ধরনের সরকারী চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য “কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে।

৮. দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝড়ে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহন এবং বিশেষ উপবৃত্তির পরিমান বৃদ্ধি করতে হবে।

উক্ত লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক (বিডিইআরএম), তাপস বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক (বিডিইআরএম), বিদ্বান বিশ্বাস, শেরপুর জেলা শাখা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ লাখ টাকার ইয়াবাসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

আজ পহেলা বৈশাখ – ১৪৩৩

মানিকগঞ্জে পাম্পে কারচুপি, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

শিক্ষাই একটি উন্নত জাতি গঠনের প্রধান শক্তি:চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

নিখোঁজ দিনারের বোন তামান্না সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কিনলেন 

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান নিয়োগ

নওগাঁয় মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১,১০০ লিটার চোলাই মদ ও চার্জার ভ্যান জব্দ

আইনের মাইরপ্যাচ দিয়ে বাঙালির মাইর থেকে বাঁচতে পারবা না- মাওলানা মামুনুল হক

অতিরিক্ত ডিআইজি হলেন কোহিনুর মিয়া

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন,থানায় মামলা দায়ের

১০

কোনো জাতিকে ক্ষুদ্র বলে অবহেলা করার সুযোগ নেই চসিক বইমেলায় আদিবাসী গবেষক – হাফিজ রশিদ খান 

১১

কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী

১২

জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা,অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা অনুষ্ঠিত 

১৩

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে বের হলেন

১৪

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

১৫

রাজবাড়ীর পদ্মা নদী থেকে লিটন নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

১৬

ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম,দূর্নীতির অভিযোগ

১৭

উপমহাদেশের বাংলা গানের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই 

১৮

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

১৯

বাকৃবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের জন্য ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST