News Editor
৪ জানুয়ারী ২০২৩, ৯:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লিতে বাইক আরোহী তরুণীকে চাপা দিয়েও থামল না ঘাতক গাড়ী

  কলকাতা থেকেঃ দেবাশীষ রায় উপলক্ষ্য ছিল নতুন বছরের উৎসব । সম্ভবতঃ মত্ত ছিল গাড়ির আরোহী পাঁচ জন সকলেই । কোন কারণে সামনে এসে পড়ে একটি স্কুটি । তাতে আরোহী এক তরুণী । রাত তখন ভোর হয়ে এসেছে, পুলিশের দলের দেখা নেই কোথাও । সুবর্ণ সুযোগ হাতে পেয়ে হয়ত তর সইছিল পাঁচ মদ্যপের । হয়ত তারা শুধু শ্লীলতাহানি বা আরো একটু এগিয়ে একটু গণধর্ষণ জাতীয় স্ফূর্তি করতে চেয়েছিল । কিন্তু সুযোগ না পাওয়ায় গাড়ির ধাক্কায় তাকে পথে ফেলে দেয় আর, তার উপর দিয়েই চালিয়ে দেয় বিলাসবহুল গাড়ীটা । কিন্তু কিভাবে যেন তরুণীর দেহ আটকে যায় গাড়ির নীচের অংশে । সেই দেহটাকে নিয়েই চক্কোর কাটতে থাকে গাড়িটা একবার দুবার নয়, প্রায় দেড় ঘন্টা যাবৎ । বেশ কিছুকাল আগে ঘটেছিল দিল্লিতে নির্ভয়া কান্ড । তার পর সেই একই ধরনের এই নারকীয় ঘটনা ঘটেছে দিল্লিতে আবার । আশ্চর্যের ব্যাপার হল, এবারেও অপরাধী বা একটু লুকিয়ে বলতে গেলে সন্দেহের তীর যাদের দিকে গিয়েছে, সংখ্যায় তারাও পাঁচ জনই । অঞ্জলী নামের মাত্র ২০ বছর বয়েসী ওই তরুণীর বাড়ী দিল্লির আমন বিহারে । কয়েক বছর আগে তার পিতার মৃত্যু হয় । বাড়িতে আছেন তার মা, তিন বোন ও দুই ভাই । সঙ্গে সঙ্গেই হয়ত তার মৃত্যু হয়েছে । কারণে প্রায় দেড় ঘণ্টা ধরে তার দেহকে গাড়ি ও পথের উপর দিয়ে ঘসটানো হয়েছিল । মঙ্গলপুরীর এস জি এম হাসপাতালে দেহ নিয়ে গেলে চিকিৎসকরা বলেন তার অনেক সময় আগেই মৃত্যু হয়েছে । অভিযুক্তদের সকলেরই বয়েস ২৬/ ২৭ বছরের কাছাকাছি এবং নাম যথাক্রমে, মনোজ মিত্তল, দীপক খান্না, অমিত খান্না, কৃশন ও মিঠুন । তাদেরকে রোহিনী আদালতে পেশ করা হলে বিচারক তাদেরকে ৩-দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন । কাঞ্জাওয়ালা রোডের মিস্টির দোকান দার দীপক দহিয়া এই নির্মম হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী । তিনি সংবাদমাধ্যমকে বলেন ভোর ৩টে ২০ মিনিট দোকানের বাইরে দারিয়ে থাকার সময় তিনি একটি প্রচন্ড আওয়াজ শোনেন । প্রথমে তার মনে হয়েছিল হয়ত কোন গাড়ির টায়ার ফেটেছে । পরে, লক্ষ্য করে দেখেন একটি গাড়ীর নিচে এক তরুণীর দেহ আটকে রয়েছে এবং সেই অবস্থায় সেই দেহ কে মুক্ত করার জন্য আরোহীরা অনবরত ঘুরপাক খেয়ে যাচ্ছে । তিনি তখনই পুলিশের ১১২ নম্বরে ফোন করেন এবং মোটরবাইক নিয়ে তিনি তাদেরকে থামানোর চেষ্টাও করেন । দিল্লির লেফটেনান্ট গভর্নর ভি কে সাক্সেনার পদত্যাগের দাবীতে মুখর হয়েছে দিল্লির রাজপথ । দুর্ঘটনায় তরুণীর মৃত্যু কে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করে দোষীদের দৃষ্টান্ত মূলক সাজার দাবী করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১০

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৪

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৫

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৭

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৮

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৯

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST