admin
২৯ জানুয়ারী ২০২৩, ১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে রক্তাক্ত লাশ উদ্ধার

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলার পালশা গ্রামে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করেছে। উদ্ধারকৃত মৃত ওই ব্যক্তির নাম বাবু হোসেন (৩৫)। সে মেহেরপুর জেলার মৃত শুকুর আলীর পুত্র। মৃত বাবু হোসেন দুর্গাপুর উপজেলার পালশা গ্রামে তাঁর মামা মোশাররফ হোসেনের বাড়িতে থাকতেন। স্থানীয় ইউপি সদস্য রুবেল হক বলেন, গতকাল শনিবার সকালে পালশা নতুন হাট সংলগ্ন এলাকায় বাবুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। ইউপি সদস্য আরও বলেন, বাবু মাদকে আসক্ত ছিলেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা বাবু মাদক সেবনের পর বাড়িতে আসার পথে মধ্যে রাতে রাস্তায় পড়ে যায়। এতে তাঁর নাক ফেটে রক্তাক্ত হয়। এবং সে সেখানেই মারা যান। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওসি আরও বলেন, স্থানীয়রা জানিয়েছেন বাবু মাদকে আসক্ত ছিলেন। তাঁর নাক ফেটে রক্তাক্ত হয়েছে। এছাড়া তার শরীরে আর কোথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোট হাতে পেলেই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST