admin
১০ মার্চ ২০২৩, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খু*ন

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিংগের গাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল খালিক (৪০) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিংগের গাও গ্রামের ময়না মিয়ার পুত্র । পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,বসতভিটার ২শতাংশ জমি নিয়ে ময়না মিয়া ও তার ছোট শ্যালক আব্দুর নুরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাতে নিহত আব্দুল খালিকের বসতঘরে এ নিয়ে পারিবারিকভাবে বসতবাড়ীর জমিজামা নিয়া আলোচনায় বসেন। আলোচনা চলাকালে হঠাৎ উভয় পক্ষের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। একপর্যায়ে আব্দুর নুরের পুত্র সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ময়না মিয়ার পুত্র আব্দুল খালিককে কুপিয়ে জখম করে। জুয়েল আহমদ, লায়েক আহমদ, রানা আহমদ আলী হোসেনসহ আরো ৫/৬ জন মিলে নিহত খালিকের ভাই আব্দুল হক এবং শশুর আহমদ মিয়াকে এলোপাতাড়ি মারপিট করিয়া জখম করে। আব্দুল খালিকের জখম গুরুতর হওয়ায় বাড়ীর লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীম অবস্থায় আব্দুল খালিক (৪০) শুক্রবার ভোররাতে মৃত্যুবরন করেন।তার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় সুমন মিয়া(২৬)লায়েক আহমদ (২২) রানা আহমদ(২০) আলী হোসেন (২৬)সহ মোট ৫ জনকে পুলিশ আটক করে। হত্যাকান্ডের ব্যবহৃত বটি দা উদ্ধার করে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, দুই শতক জায়গা নিয়ে মামাতো ভাই ও ফুফাতো ভাইদের মধ্যে পারিবারিক সালিশ হয়। এসময় মামাতো ভাই সুমন মিয়া বটিদা দিয়ে কুপিয়ে ফুফাতো ভাই আব্দুল খালিক কে আহত করে এছারা সুমন মিয়ার অন্যান্য ভাইয়েরা আব্দুল খালিকের ভাই ও শশুরকে পিটিয়ে আহত করে। আহত ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ৫ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১০

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১১

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৩

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৫

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৬

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৭

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৮

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৯

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

২০

Design & Developed by BD IT HOST