দোয়ারাবাজারে শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৬ মার্চ ২০২৩, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের শুড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের শুড়িগাঁও গ্রামের আইয়ুব আলীর পুত্র হুমায়ুন ফরিদ (২৬) পাশ্ববর্তী বাড়ির এক স্কুল শিক্ষকার বসত ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ঘুমন্ত ওই শিক্ষিকার ওপর হামলে পড়ে এবং তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় জোরজবরদস্তি এবং শ্লীলতাহানির ঘটনা ঘটাতে থাকে। রাতের আঁধারে দস্তাদস্তির সময় শিক্ষিকার সুর চিৎকার শুনে অপর খাটে ঘুমিয়ে থাকা স্বামী বখাটে কে ধরে ফেলেন। বখাটের সাথে স্বামী-স্ত্রী দুজনেরই দস্তাদস্তির একপর্যায়ে স্বামীর হাত কামড়ে পরনের প্যান্ট এবং মোবাইল ফেলেই পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে দোয়ারাবাজার থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযোগের বিষয়ে সরজমিন তদন্ত করেন।

ভিকটিমের স্বামী জানান, ঘটনার পর থেকে বখাটের পক্ষ নিয়ে এলাকার কিছু সংখ্যক প্রভাবশালী লোক বিষয়টি আপোষ মীমাংসায় সমাধান এবং আইনী প্রক্রিয়ায় না যেতে নানাভাবে চাপ সৃষ্টি করে আসছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও কোন প্রতিকার পাচ্ছি না। বখাটে এখনও প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে।

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, ধর্ষণের চেষ্টায় অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত ব্যক্তির পরনের প্যান্ট এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশের হেফাজতে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

১০

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

১১

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১২

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

১৩

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

১৪

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

১৫

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

১৬

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

১৭

ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

১৮

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো

১৯

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ 

২০

Design & Developed by BD IT HOST