admin
২২ ডিসেম্বর ২০২২, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ইরার প্রকল্প সমাপনী ও শিখন বিনিময় সভা

দোয়ারাবাজারে এনআরসি এবং ইরা প্রকল্প সমাপনী ও শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদে এবং দোহালিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ছাতক-দোয়ারাবাজার উপজেলা ইরার প্রজেক্ট অফিসার ফজলুল করিমের সঞ্চালনায় পৃথক সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কৃষ্ণনগর গ্রামের হাবিবা বেগম বলেন, ভয়বাহ বন্যা পরবর্তী সাড়ে ৪হাজার টাকা পেয়েছি এবং ঘর মেরামতের জন্য আরও ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা পাই। আল আমিন সোহাগ বলেন, ভয়াবহ বন্যা পরবর্তী এনজিও সংস্থা ইরার পক্ষ থেকে পান্ডারগাঁও ইউনিয়নের প্রতিটি গ্রামের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা এবং ঘর মেরামত করে দৃষ্টান্ত স্থাপন করেছে। সাড়ে চার হাজার টাকা করে ১১ শ ৩৮ জন এবং ১০ হাজার করে ২ শ জন মানুষকে আর্থিক সহযোগিতা করা হয়। তাওফিক আহমদ বাবুল বলেন, এনআরসি এবং ইরা প্রকল্পের জরুরি মানবিক সহায়তা প্রদান করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের আন্তরিক প্রচেষ্টায় অসংখ্য অসহায় মানুষ পরিবার নিয়ে বেঁচে আছে এবং মাথাগোঁজার ঠাঁই হয়েছে। ইউপি সদস্য আবু বকর ছিদ্দিক বলেন, আমরা হাওর বেষ্টিত একটি অঞ্চল। গত ভয়াবহ বন্যায় আমাদের এলাকার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ইরা প্রকল্প আসায় আমাদের অসহায় মানুষ অনেক লাভবান হয়েছে। আমরা জনপ্রতিনিধি হয়ে যা করতে পারিনি এনজিও সংস্থা ইরা তা করতে পেরেছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দাতা গণের প্রতি অবিরল কৃতজ্ঞতা জানাই। দোহালিয়া ইউনিয়নের রগুরামপুর গ্রামের সিরাজুল ইসলাম বলেন, ইরার মানবিক সহায়তা পেয়ে মাথাগোঁজার ঠাঁই পেয়েছি। ইরার মনিটরিং অফিসার ইউসুফ বলেন, মানবিক সহায়তা প্রকল্পের কাজে স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণ সার্বিক সহযোগিতা করছেন। এ জন্য আমরা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। সভাপতির বক্তব্যে পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহিদ বলেন, ইরা মানবিক সহায়তা প্রকল্প শতভাগ সততার সঙ্গে বাস্তবায়ন করেছে। ৬ মাসে পান্ডারগাঁও ইউনিয়নে ১ কোটি ২০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করেছে। সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহিদ ও দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইরার মনিটরিং অফিসার মোঃ ইউসুফ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১০

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১১

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১২

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৩

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৪

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৫

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৬

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৭

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৮

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST