দৌলতপুরে হোগলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুস ছাড়া নেই কোন সেবা - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৫ মার্চ ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে হোগলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুস ছাড়া নেই কোন সেবা

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

দালালের দৌরাত্ম্যে অতিষ্ঠ কুষ্টিয়ার দৌলতপুরের হোগলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সেবাপ্রত্যাশীরা। ভূমিসংক্রান্ত যেকোনো জটিলতা থেকে মুক্তি পেতে হলে প্রথমে ভূমি অফিসে ভুক্তভোগীদের হতে হয় হয়রানির শিকার, হয়রানি লাঘবে ছুটে আসে দালাল চক্র। এবার মিলবে সেবা, তবে গুনতে হবে কাজ দেখে বিভিন্ন অঙ্কের টাকা। প্রথমেই কাগজপত্র ভুলে ভরা বলে বিদায় করেন। জমির নামজারি করতে গেলে কাগজের জটিলতা দেখিয়ে দলিলপ্রতি ভুক্তভোগীদের গুনতে হয় পাঁচ হাজার থেকে ২০ হাজার টাকা। তবে কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত টাকা নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

হোগলবাড়িয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার আরেক নাম আতঙ্ক। জমির খাজনা দিতে গেলেও গুনতে হয় অতিরিক্ত টাকা আবার অনেক সময় টাকা দিয়েও মেলে না সেবা। অনেকে টাকার চাপে সেবা না নিয়ে ফিরেও যান

একাধিক ভুক্তভোগী জানান, নিজের নামের জমি, নাম খারিজ করতে হোগলবাড়িয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনিসুর রহমানের দ্বারস্থ হলে এ টেবিল সে টেবিল কাগজ চালাচালি করে। কাগজ নানারকম ভুলে ভরা বলে বিদায় করেন। পরে অফিসের দালালদের মাধ্যমে ২০ হাজার টাকা দিয়েই ওই কাজ করতে হয়েছে। টাকা দিয়েও কাজ হয়নি, আরও বেশি টাকার বায়না থাকায় নামজারির কাগজ মিলছে না তিন সপ্তাহ ধরে। জমি যদি কাগজের মতো হতো, তাহলে ছিঁড়ে ফেলতাম, নামজারির জন্য তিন মাস এই বারান্দায় সেই বারান্দায় ঘুরছি। উপজেলা ভূমি অফিসে গিয়েও ঘুরতে হয়েছে। ঘুস ছাড়া এই ইউনিয়ন ভূমি অফিসে কোনো কাজই হয় না। পাঁচ টাকার খাজনা দিতে লাগে ৫০০ টাকা, চাহিদা এমনই। আমি জমির খাজনা না দিয়েই চলে যাচ্ছি।

 

দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এখানে অতিরিক্ত টাকা নেওয়া বা সেবা গ্রহীতাদের কোনো হয়রানি করা হয় না। এখন সবাইকে অনলাইনে নামজারির আবেদন করতে হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম বলেন, উপজেলার সব ইউনিয়ন ভূমি অফিসে নামজারির কী পরিমাণ টাকা লাগবে, তার নির্দেশনা দেওয়া আছে, অতিরিক্ত টাকা নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST