নওগাঁয় মাটি কাটার পরিবর্তে ধান কেটে নিলেন চেয়ারম্যান - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৩০ মে ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় মাটি কাটার পরিবর্তে ধান কেটে নিলেন চেয়ারম্যান

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের আওতায় ইজিপিপি প্রকল্পের তালিকাভুক্ত প্রায় ৯৫ জন শ্রমিক কাজ করার কথা থাকলেও; মাঠ পর্যায়ে কাজ করছে প্রায় ৬০ জন শ্রমিক। এই প্রকল্পের বাঁকি প্রায় ৩৫ জন শ্রমিকের টাকা কে বা কারা নিচ্ছে এটাও যেন রহস্য।

এই প্রকল্পে চলছে ব্যাপক অনিয়ম। জানা গেছে, গত ২৭ শে মে শনিবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলের নানা শশুর বাড়ি পত্নীতলা উপজেলায় ধান কাটার জন্য ২৬ জন শ্রমিক কে নিয়ে যায়। পত্নীতলার নজিপুর এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায় চেয়ারম্যানের নানা শ্বশুরের জমি নিয়ে চলছিল বিরোধ এই বিরোধ বা মামলা চলাকালীন সম্পত্তির ধান জবরদস্তি করে কাটার জন্যই কর্মসূচির শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছিল।

শ্রমিকদের মধ্যে হেলাল, জেমি সহ বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন, আমাদের ইউনিয়নে এই প্রকল্পে পঁচানব্বই জনের নাম থাকলেও আমরা প্রায় ষাট জন প্রতিদিন কাজ করে থাকি বাঁকীরা কাজে আসে না। আর শনিবার চেয়ারম্যান তার নানা শশুড় বাড়ির ধান কাটার কথা বলে ট্রাকে করে আমাদের নজিপুর নিয়ে যায়। সেখানে গিয়ে জমির অর্ধেক ধান কাটা হলে এলাকার বেশ কিছু লোকজন এসে বাধা প্রদান করে। ঐ এলাকার এক মহিলা বলেন, এই ধান আমরা কষ্ট করে লাগিয়েছি আপনারা কোথা থেকে এসে আমাদরে ধান কাটছেন। তখন আমরা জানতে পারি মামলা চলা জমিতে চেয়ারম্যান জোর করে ধান কাটার জন্য আমাদের নিয়ে গেছেন। আমরা ধান কাটা বন্ধ করি, এক পর্যায়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আমাদের কে চেয়ারম্যান নিয়ে চলে আসেন।

এ বিষয়ে বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল কে প্রশ্ন করলে তিনি বলেন, ভূয়া খবর, বাংলাদেশের যেকোন জায়গায় আমার কর্মসূচি প্রকল্পের লোক দিয়ে কাজ করাতে পারি।

নওগাঁ সদর উপজেলার প্রকল্প অফিসার মাহবুবুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, চেয়ারম্যান যা করেছে তা নিয়ম নিতী বহির্ভূত কাজ। আমরা ইতিমধ্যেই তালিকা করেছি প্রাথমিক পর্যায়ে আমরা বিল বন্ধ করবো এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন বলেন, ইতিমধ্যেই বিষয়টি আমি জেনেছি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১০

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১১

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১২

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৩

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৪

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৭

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৯

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

২০

Design & Developed by BD IT HOST