নকশীকাঁথা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ আয়োজনে অগ্রগামী দুঃস্থ মহিলা সংস্থা - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৮ ডিসেম্বর ২০২২, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নকশীকাঁথা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ আয়োজনে অগ্রগামী দুঃস্থ মহিলা সংস্থা

বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধে তৎপরতা ত্বরান্বিত করা র

(Accelerating Action to End Child Marriage in Bangladesh) প্রত্যয় নিয়ে শহরের ফুলবাড়িয়া মুন্সিপাড়াস্হ অগ্রগামী দুঃস্থ মহিলা সংস্থা র ট্রেনিং রুমে

১৫ দিনব্যাপী নকশীকাঁথা প্রশিক্ষণের সমাপনী দিনে সনদ ও সেলাই উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে

অগ্রগামী দুঃস্থ মহিলা সংস্থার সভানেত্রী, রাশিদা ফারুকী র সভাপতিত্বে, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) ‘র প্রধান নির্বাহী, মোহাম্মদ এনামুল হক এর সঞ্চালনায় উক্ত সমাপনী অনুষ্ঠানে আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, মেয়র, জামালপুর পৌরসভার প্রতিনিধি/প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলী আজাদ মোল্লা, কাউন্সিলর, ৭নং ওয়ার্ড, জামালপুর পৌরসভা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফিজা আক্তার, ফিল্ড ম্যানেজার (সিডব্লিউএফডি)।

 

উক্ত প্রশিক্ষণের কারিগরি সহযোগিতা করেন- কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) এবং আর্থিক সহযোগিতা করেন- জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

 

প্রধান অতিথি, কাউন্সিলর আলী আজাদ মোল্লা তার প্রধান অতিথির বক্তব্যে বলেন- এমন মহতী উদ্যোগকারী ও সহায়তাকারী সংস্থার ভূয়সী প্রশংসা করেন এবং তিনি এই নকশীকাঁথার প্রশিক্ষণ থেকে ১৫ দিনব্যাপী প্রশিক্ষন নেয়া ২০ জন নারীদের উদ্দেশ্য করে বলেন, এ সফল প্রশিক্ষণের মাধ্যমে তোমরা যদি এই চর্চা ‘টা সচল রাখো, তবে প্রত্যেকেই হবে স্বাবলম্বী ও সফল উদ্যোক্তা। তোমাদের পরিবার হবে স্বচ্ছল।

 

বিশেষ অতিথি হাফিজা আক্তার বলেন- আজ প্রশিক্ষণের শেষ দিন আগামীকাল থেকে আপনাদের জীবনে এক নতুন জীবনযুদ্ধের শুরু, সবার পরিবার কে স্বচ্ছল, স্বাবলম্বী করতে প্রশিক্ষণ টাকে গুরুত্ব দিবেন। কাল থেকেই আপনারা প্রত্যেকেই একজন সফল উদ্দোক্তা হবেন এমন না, এমন ছোট ছোট কাজ সফলভাবে সম্পন্ন করতে পারলেই হয়ে উঠবেন সফল উদ্দোক্তা।

 

আজকের অনুষ্ঠানের সঞ্চালক এসপিকে ‘র নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হক তিনিও বলেন আপনারা যারা এই ১৫ দিনব্যাপী র এই প্রশিক্ষণ আজ সমাপ্ত করলেন- তারা কালকেই একজন সফল উদ্দোক্তা হবেন এমন না, এই চর্চা টাকে চলমান রাখলেন হয়ে উঠবেন এক সফল উদ্দোক্তা।

 

আজকের সভার সভাপতি

অগ্রগামী দুঃস্থ মহিলা সংস্থার সভানেত্রী, রাশিদা ফারুকী

তার সমাপনী বক্তব্যে বলেন- দেশের প্রধানমন্ত্রী একজন নারী, স্পিকার একজন নারী, উনারাও তাঁদের কর্মদক্ষতায় আজ দেশের প্রধান সহ গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন, একদিন তোমরাও এমন প্রতিষ্ঠিত হবে, যদি কোনো কাজকে গুরুত্ব দিয়ে সফল হওয়ার উদ্দেশ্যে চেস্টা করে যাও। সবার জন্য দোয়া, শুভকামনা ও সফলতা কামনা করেন।

 

প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও সঞ্চালকগণ পর্যায়ক্রমে ২০জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও সেলাই উপকরণ বিতরণ করেন।

 

অনুষ্ঠান পরবর্তীতে সবাইকে নিয়ে বিশেষ ভোজনের মধ্য দিয়ে ১৫ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১০

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১১

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১২

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৩

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৪

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১৫

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১৬

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৭

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৮

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৯

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST