নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশ হত্যার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১ জুন ২০২৩, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশ হত্যার প্রতিবাদে মানববন্ধন

এস এম মিলন স্টাফ রিপোর্টারঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপির কুমড়ি গ্রামের গ্রাম পুলিশ বকুল শেখ হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১জুন) দুপুরে লোহাগড়া উপজেলা গ্রাম পুলিশের উদ্যোগে কালনা-লোহাগড়া-নড়াইল মহাসড়কের উপজেলা গেটের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্টিত হয়েছে। এসময় মানববন্ধন বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কেন্দ্রীয় রীটবাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ উজ্বল খান,সাধারণ সস্পাদক সাহিদুল দেওয়ান, লোহাগড়া উপজেলা গ্রাম পুলিশ কমিটির সভাপতি আবু আবদুল্লাহ,সাধারণ সস্পাদক উসমান গণি, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান বিএম কামাল হোসেন, দিঘলিয়া ইউপির চেয়ারম্যান, আলহাজ সৈয়দ বোরহান হোসেন,নিহত বকুল শেখের ছেলে রমজান শেখ প্রমুখ। উল্লেখ্য রবিবার (২৮ মে) রাত সাড়ে ৮ টার দিকে কুমড়ি পূর্ব পাড়া রাজ্জাকের চায়ের দোকান থেকে বকুল শেখ বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে গোলাপ শেখের বাড়ির কাছে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাতনামা দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন জানান, গ্রাম পুলিশ বকুল শেখ হত্যার ঘটনায় বড় ছেলে রমজান শেখ বাদী হয়ে ৭ জনকে আসামী করে থানায় মামলা করেছে। পুলিশ এজাহারভূক্ত আসামী আয়নালের ছেলে রুবেল কে আটক করেছে এবং অন্য আসামীদের আটকের চেষ্ঠা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১০

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১১

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১২

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৩

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৪

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৬

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৭

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৮

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

২০

Design & Developed by BD IT HOST