News Editor
২৬ মে ২০২৩, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনকে কুপিয়ে জখম

নড়াইল জেলা প্রতিনিধি: মো গোলাম কিবরিয়া,ঃ নড়াইলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনকে কুপিয়ে মারাত্বক জখম করেছে দুর্বৃত্তরা। আজ (২৫ মে) সকালে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। তিনি লাহুড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। আহত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন ও মোঃ নিলু শেখ কে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মোঃ নিলু শেখের বাম হাতের কব্জি ভেঙ্গে যাওয়ায় পিলাষ্টার করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার্ড করা হয়। লাহুড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের ভাইপো মোঃ বাবলু শেখ বলেন, মোঃ আইয়ুব হোসেন উজ্জ্বল লাহুড়িয়া কালিগঞ্জ হাট বাজার ইজারা গ্রহন করেন। হাট বাজারের টোল আদায়ে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন কে নিয়োগ করেন। টোল আদায় কে কেন্দ্র করে ২৪/০৫/২৩ ইং তারিখে গত বছরের ইজারাদার বিএনপির তারিক মোল্যার সাথে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের উত্তপ্ত কথাবার্তা হয়। তখন তারিক মোল্যা বীর মুক্তিযোদ্ধা আকবার হোসেনকে দেখে নেওয়ার হুমকি দেয়। তারই পরিপ্রেক্ষিতে তারিক মোল্যাসহ তার বিএনপির দলীয় লোকজন আজ সকালে ওৎ পেতে থেকে পূর্বপরিকল্পনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা আকবার হোসেনকে বেদড়ক এলোপাতাড়ি ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ বিষয়ে তারিক মোল্যার সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, লাহুড়িয়া কালিগঞ্জ হাট বাজার ইজারা নিয়ে মারামারি ঘটনা ঘটেছে। আমার কাছে লিখিত অভিযোগ এসেছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST