নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি দপ্তরের গাফলতি, মাশুল গুনছে গ্রাহকরা - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১১ মে ২০২৩, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি দপ্তরের গাফলতি, মাশুল গুনছে গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদন :

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎ অফিসের লোকজন ঘরে বসে ইচ্ছেমত বিল তৈরি করে গ্রাহকদের সরবরাহ করছেন। আবার অতিরিক্ত টাকা আদায় করতে কয়েকটি ধাপ সংযোজন করে দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সাধারণ গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, এটা দাপ্তরিক গাফলতি নয়, বরং সাধারন গ্রাহকের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের একটি কৌশল!
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধিনে পুঠিয়া আঞ্চলিক দপ্তরের প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে।
পুঠিয়া আঞ্চলিক দপ্তর সূত্রে জানা গেছে। উপজেলায় আবাসিক, বানিজ্যিক ও শিল্প মিলে মোট ৭৫ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এদিকে বানিজ্যিক ও শিল্প গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুৎ নির্ধারিত ফ্লাট রেট করা আছে। আর আবাসিক মিটারে প্রথম ধাপে এক থেকে ৭৫ ইউনিট। প্রতি ইউনিট বিদ্যুৎ দর ৪.৮৫ টাকা। দ্বিতীয় ধাপে ৮০ থেকে ২০০ ইউনিটের দর ৬.৬৩, তৃতীয় ধাপে ২০১ থেকে ৩০০ ইউনিটের দর ৬.৯৬, চতুর্থ ধাপে ৩০১ থেকে ৪০০ ইউনিটের দর ৭.৩৪ টাকা।
ধোপাপাড়া এলাকার বিদ্যুৎ গ্রাহক আরমান আলী বলেন, তার বাড়িতে প্রতিমাসে গড় বিল আসে ৪৫০-৫৫০ টাকার মধ্যে। অথচ এপ্রিল মাসে তার বিল এসেছে ১ হাজার ৭৩৪ টাকা।তিনি বলেন, দুই ধাপে স্লাব বাড়ালেই বিদ্যুতের বিল বেড়ে যায় দুই গুন। অথচ অফিসের লোকজন যথা সময়ে মিটার যাচাই করে বিল তৈরি করলে অনেক গ্রাহক অতিরিক্ত অর্থ লোকসান থেকে রেহায় পাবেন।
উপজেলা সদর এলাকার কৃষ্ণপুর গ্রামের বিদ্যুৎ গ্রাহক মোহাম্মদ আলী বলেন, তার একটি বাণিজ্যিক সংযোগ রয়েছে। গত এপ্রিলে তার বিদ্যুৎ ব্যবহার হয়েছে ১৮০ ইউনিট। অথচ বিল এসেছে ৯৮০ ইউনিটের। বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানালে তারা পূর্ণতদন্ত করে ১৮০ ইউনিট নিশ্চিত করে আবার নতুন বিল দিয়েছেন। তিনি বলেন, অফিসের লোকজন মিটার না দেখে ঘরে বসে তাদের ইচ্ছেমত বিল তৈরি করেন। আর তাদের কারণে গ্রাহকদের অতিরিক্ত টাকা দিতে হয়।
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ইয়াকুব আলী শেখ বলেন, মাঝে মধ্যে দুই একটি বিল তৈরির সময় ভুল হতে পারে। সেটা অফিসের লোকজন কৌশল বা ইচ্ছে করে করেন না। তবে কোনো গ্রাহকদের সাথে এমন হয়ে থাকলে অফিসে আসলে আমরা সেটা তদন্ত করে ঠিক করে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১০

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১১

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১২

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৩

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৪

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৬

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৭

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৮

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

২০

Design & Developed by BD IT HOST