নারী ও শিশু নির্যাতন মামলায় সাবেক এমপি গ্রেফতার ! - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৫ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারী ও শিশু নির্যাতন মামলায় সাবেক এমপি গ্রেফতার !

পাবনা জেলা প্রতিনিধি:

নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় সাবেক এমপির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে গ্রেফতার পু্র্বক আদালতে পাঠিয়েছে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল -৫। আজ ২২শে ফেব্রুয়ারী  আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে গ্রেফতারের নির্দেশ প্রদান করে ট্রাইব্যুনাল।  এর আগে পাবনা -০২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি খন্দকার আজিজুল হক আরজুর বিরুদ্ধে ১৯শে এপ্রিল ২০২২ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে নিজের ও তার মেয়ের স্বীকৃতি চেয়ে মামলা দায়ের করেন তার দ্বিতীয়  স্ত্রী দাবি করা শাহানা পারভীন ইভা (৪৯),পিটিশন মামলা নং – ৪২/২০২২,ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধনী -২০০৩) এর ৯ (১). আদালত অভিযোগ টি আমলে নিয়ে পিবিআই কে তদন্ত করার নির্দেশ প্রদান করে। পরবর্তীতে খন্দকার আজিজুল হক আরজু রীট পিটিশন করলে আদালত ৩১-০৭-২০২২ তারিখে রীট পিটিশন খারিজ করে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী ১০-১১-২০২২ তারিখে ডিএনএ পরীক্ষার জন্য নিজের নমুনা প্রদান করেন পাবনা -০২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। ডিএনএ পরীক্ষার নমুনা প্রদানের পর সাবেক এমপির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ শিরোনামে সংবাদ প্রচারিত হয় কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে। এতে উত্তেজিত হয়ে ওঠে পাবনা -০২ আসন সহ পাবনা জেলার রাজনৈতিক অঙ্গন। সে সময় অভিযুক্ত সাবেক সংসদ সদস্য  ও পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি খন্দকার আজিজুল হক আরজু ও তার সহযোগীরা বিষয় টিকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন। এমনকি ডিএনএ পরীক্ষার ফলাফলের পরে সত্যতা প্রমাণিত হবে বলে দাবি জানান।  পরবর্তীতে ফরেনসিক বিভাগ থেকে ডিএনএ পরীক্ষার ফলাফল  পজেটিভ আসলে গত ০৯-০১-২৩ ইং তারিখে নারী শিশু পিটিশন মামলাটি অনুসন্ধান শেষে মামলাটি নিস্পত্তির জন্য স্মারক নং- পিবিআই /ঢাকা মেট্রো উত্তর ১৫৩০,তারিখ :১৫-১২-২০২২ মুলে পিবিআই হেড কোয়ার্টার্সে প্রেরণ করে। পিবিআই হেড কোয়ার্টার্স স্মারক নং-পিবিআই মামলা /২০২৩/০১/০১(৪) সিআরও (এসআইএন্ডও/ঢাকা মেট্রো) তারিখ ০২-০১-২০২৩ মোতাবেক অনুসন্ধানক্রমে সমস্ত কাগজ পত্রাদি আদালতে রায়ের জন্য প্রেরণ করে পিবিআই। পিবিআই এর দেওয়া তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর ১৬ই জানুয়ারি  (সোমবার) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক বেগম সামছুন্নাহার তার বিরুদ্ধে গ্রেফতারি  পরোয়ানা জারির নির্দেশ দেন।ট্রাইব্যুনাল একই সঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন। ওই তারিখের মধ্যে আসামিকে গ্রেপ্তার অথবা গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করে আদালত।  উল্লেখ্য,সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজুর গ্রেফতারের বিষয়টি প্রচারিত হওয়ায় পাবনা -২ নির্বাচনী এলাকা সহ পাবনার  সর্বত্র এখন উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST