জামালপুরে ৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা- দৈনিক অভিযোগ বার্তা    
admin
২২ মার্চ ২০২৩, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা-

– মোঃ খোরশেদ আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি।

জামালপুর জেলার ৩ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।‘মুজিববর্ষ’ উপলক্ষে জামালপুরে চতুর্থ ধাপে জমিসহ ঘর পেলেন আরও ২৪৩ টি পরিবার। এর মধ্যে গৃহহীন প্রতি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে শতভাগ ভূমিহীনমুক্ত ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। উপজেলাগুলো হলো- মেলান্দহ, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীনদের ঘর হস্থান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া জামালপুর পৌরসভায় ১১১টি ও সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে ১২টি এবং শ্রীপুর ইউনিয়নে ৬ টি ঘর হস্থান্তর করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্থানীয়ভাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ফোল্ডারসহ বিভিন্ন কাগজপত্র তুলে দেওয়া হয়। এ উপলক্ষে জামালপুর সদর উপজেলা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন অডিটরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শ্রাবস্তী রায়। অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাবু বিজন কুমার চন্দ, সাবেক সিনিয়র সহ-সভাপতি, সৈয়দ আতিকুর রহমান ছানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বরকতউল্লাহ ও জামালপুর সদর থানার ওসি (অপারেশন) মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

১০

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

১১

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

১২

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

১৩

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

১৪

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১৫

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

১৬

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

১৭

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

১৮

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

১৯

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

২০

Design & Developed by BD IT HOST