admin
২২ মার্চ ২০২৩, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর উপলক্ষে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সংবাদ সম্মেলন

মোঃ খোরশেদ আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি।
তারিখঃ- ২১.০৩.২০২৩ ইং জামালপুর সদর উপজেলাসহ সারাদেশ ব্যাপী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর হস্তান্তর উপলক্ষ্যে ২১ মার্চ জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান উপজেলা কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, সহকারী কমিশনার ভূমি মোঃ বরকত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ জলিল, সাবেক সভাপতি ফজলে এলাহি মাকাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম সহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার প্রতিনিধিগন সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান উপজেলা কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায় যে চতুর্থ পর্যায় ও তৃতীয় পর্যায়ের অবশিষ্ট জমি ও ঘর প্রদানের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের মাধ্যমে সারা দেশে ৩৯৩৬৫ টি পরিবারকে ২ শতক জমি ও একটি সেমি পাকা ঘর উপহার দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় জামালপুর সদর উপজেলায় ১১১টি পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দিবেন উপজেলা প্রশাসন। জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষ্যে ২০২০ ইং সাল থেকে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও ঘর উপহার দিয়ে আসছেন। জামালপুরের ১ম,২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ৭৯৩ টি পরিবার এই সুবিধা পেয়েছেন। এছাড়া ৭২ টি পরিবার দ্রত সময়ের মধ্যে তাদের বসবাসের জন্য ঘর পাবেন বলে জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST