News Editor
১৩ জানুয়ারী ২০২৩, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষকের ঘরে  জুয়ার বোর্ড, আমিনপুরে প্রধান শিক্ষক সহ ০৬ জুয়ারি গ্রেফতার

প্রধান শিক্ষকের ঘরে  জুয়ার বোর্ড, আমিনপুরে প্রধান শিক্ষক সহ ০৬ জুয়ারি গ্রেফতার

পাবনা প্রতিনিধিঃ পাবনা আমিনপুর থানা পুলিশের জরুরী অভিযানে ০৬ জুয়ারি গ্রেফতার।  আমিনপুর থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই)  মানিক বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমিনপুর থানাধীন আমিনপুর পশ্চিম পাড়া গ্রামের লক্ষ্মণ চন্দ্র দে এর ঘরে জুয়ার আসর চলছে। ঘটনার সত্যতা যাচাই এর লক্ষে অভিযান পরিচালনা করে ০৬ জন জুয়ারি কে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় ঘটনাস্থল থেকে ৩,৬৬৫ টাকা,১ সেট তাস ও তাস খেলায় ব্যবহৃত পাটি জব্দ করা হয়। গ্রেফতার কৃতরা হলোঃ- ১.ইসহাক ওরফে আতাউর (৩০),পিতাঃমৃত- আমিনুল ইসলাম, সাং-বিলাইচন্ডি কুঠিপাড়া, থানা – পার্বতীপুর, জেলা- দিনাজপুর। ২.সাবলু রহমান(৪৪),পিতা-মোঃ রফিক খাঁ, সাং- ভবানীপুর,থানা – তানোর, জেলা – রাজশাহী। ৩.শাহিন শেখ (৩০), পিতা- মমিন শেখ, সাং- আমিনপুর মুন্সিপাড়া,  থানা- আমিনপুর, জেলা- পাবনা। ৪.বক্কার শেখ (৬০), পিতা-কাশেম শেখ, সাং- জাতসাখিনী, থানা- আমিনপুর, জেলা – পাবনা। ৫.মতিন শেখ (৫০), পিতা- কাশেম শেখ, সাং- আমিনপুর পশ্চিম পাড়া,থানা- আমিনপুর, জেলা – পাবনা। ৬.লক্ষণ চন্দ্র দে (৫২),পিতা- স্বর্গীয় শ্যামাপদ দে, সাং- জাতসাখিনী, থানা- আমিনপুর, জেলা – পাবনা।

স্থানীয় সুত্রে জানা যায়, লক্ষণ চন্দ্র দে একজন প্রধান শিক্ষক হওয়ার পরেও তিনি নিয়মিত মজমা বসিয়ে গ্রামের মধ্যে  গাঁজা সেবন ও জুয়া খেলে। যার ফলে এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেকারণে তার শাস্তির জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল ইসলাম বলেন, রাতে থানা পুলিশের অভিযানে ০৬ জন জুয়ারি গ্রেফতার করে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন সরকার বলেন, একজন প্রধান শিক্ষকের এমন কাজ সমীচীন নয়। এ বিষয়ে অবশ্যই বিভাগীয়  ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ পাঠানো হবে।

উল্লেখ্য জুয়ার বোর্ড প্রধান লক্ষণ চন্দ্র দে আকনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST