বউক জবাই করে শবেবরাতের নামাজ আদায়। - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৮ মার্চ ২০২৩, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বউক জবাই করে শবেবরাতের নামাজ আদায়।

নিউজ ডেক্সঃ

গতকাল রাত এ জয়পুরহাটের আক্কেলপুরে লোমহর্ষক ঘটনা ঘটেছে। নিজের স্ত্রীকে জবাই করে ঠাণ্ডা মাথায় শবে বরাতের নামাজ আদায় করেছেন পাষণ্ড স্বামী। নামাজ শেষে বাসায় ফিরে স্ত্রীর জবাই করা মরদেহ নিয়ে চিৎকারও করেন তিনি। মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামের ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ পান্না বেগম জেলার আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। হত্যার ঘটনায় নিহতের স্বামী, ভাসুর, জাসহ চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, ৭ মার্চ মঙ্গলবার রাতে স্বামী সিরাজুল ইসলাম শবে বরাতের নামাজ আদায়ের জন্য গ্রামের মসজিদে যান। রাত ১০টার দিকে বাড়ি ফিরে নিজ ঘরে স্ত্রীর জবাই করা লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের মেঝেতে গলাকাটা লাশ ও ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর স্বামীর নাটক আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেরিয়ে আসে স্ত্রীকে হত্যার রহস্য। উদ্ধার করা হয় স্বামীর ব্যবহৃত রক্তমাখা জামাকাপড় ও হত্যার কাজে ব্যবহৃত ছুরি। গুডুম্বা গ্রামের বাসিন্দা সেলিম হোসেন বলেন, সিরাজুল ইসলাম শবে বরাতের মিলাদ করতে গ্রামের মসজিদে গিয়েছিলেন। তিনি রাত আনুমানিক ১০টার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতর তার স্ত্রীর জবাই করা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। গ্রামবাসীরা ছুটে এসে ঘরের ভেতর সিরাজুলের স্ত্রীর জবাই করা লাশ দেখতে পান। তারা থানা-পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের স্বামী, ভাসুর ও জাকে আটক করে থানায় নিয়ে যায়। আর হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করে। তিনি আরও জানান, মানুষ কিভাবে এমন নাটক করতে পারে। নিজের স্ত্রীকে জবাই করে হত্যার পর ঠাণ্ডা মাথায় নামাজ আদায় করে বাড়ি ফেরেন- এমন অভিনয় করে। এ ঘটনায় আমরা হতবাক। এ হত্যার সুষ্ঠু তদন্ত শেষে বিচার দাবি তার। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝেতে গৃহবধূর শরীরের কাপড় ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় গলাকাটা রক্তাক্ত দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখি। তার জিজ্ঞাসাবাদে সন্দেহ হয়। পরে তাকে অধিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার বিষয়টি নিশ্চিত করে। পুলিশ সেখান থেকে স্বামী সিরাজুল ইসলাম ও তার ভাই, ভাবি ও প্রতিবেশী একজনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST