News Editor
২৩ মে ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইতলা ও বাইনচুটকি খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় সাধারণ যাত্রী জিম্মি

মোঃ সরোয়ার; বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলার বড়াইতলা ও বাইনচুটকি খেয়াঘাটে সরকার নির্ধারিত কোন ভাড়া তালিকা নেই। নেই কোন নিয়মনীতি। কেবল মাত্র নদী পারাপারের জন্য খেয়ায় চড়লেই গুনতে হয় অতিরিক্ত টাকা। আর রাতের চিত্র আরও ভয়াবহ। তখন নির্ধারিত ভাড়ার চার থেকে পাঁচ গুন ভাড়া আদায় করা হয় বলে অভিযোগ একাধিক যাত্রীদের। পাথরঘাটা বামনা ও মঠবাড়িয়া খেয়াঘাট দিয়ে বরগুনা জেলা শহরে যাওয়া–আসার জন্য প্রতিদিন হাজারো যাত্রীর পারাপার। তবে এই খেয়াঘাটে যাত্রী পারাপারে সরকার নির্ধারিত কোন ভাড়া তালিকা টানায়নি ইজারাদাররা। ফলে ইচ্ছেমত খেয়া যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ভাড়া। এমনই একটি চিত্র সোমবার ২২ শে মে সরে জমিনে বড়াইতলা ও বাইনচুটকি খেয়াঘাটে গিয়ে দেখা যায়, বরগুনা জেলা পরিষদের নির্ধারিত তালিকার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন ইজারাদাররা। জেলা পরিষদের তালিকায় জনপ্রতি ২০ টাকা। চালকসহ বাইসাইকেল ২২ টাকা, চালকসহ মোটরসাইকেল ৪০ টাকা। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যেই সীমাবদ্ধ আছে। বর্তমানে খেয়ায় নদী পারাপার করতে জনপ্রতি নেওয়া হচ্ছে ৩০ টাকা এবং মোটরসাইকেল প্রতি ৫০ টাকা আদায় করা হচ্ছে। এ ছাড়াও যাত্রী হয়রানি, যাত্রীদের সঙ্গে অসদাচারণ,অতিরিক্ত যাত্রী বহন, অপর্যাপ্ত ও ত্রুটিযুক্ত ট্রলার দিয়ে নদী পারাপারসহ বিভিন্ন অভিযোগ যাত্রীদের। বড়াইতলা খেয়াঘাটের যাত্রী রাবেয়া আক্তার বলেন, ২০ টাকার ভাড়া ২৫/৩০ টাকা নিচ্ছে। এবং রাত্রি হলেই যাত্রীদের জিম্মি করে ৫০ থেকে ৬০ টাকা করে ভাড়া নিচ্ছেন আমরা তাদের কাছে জিম্মি হয়ে পড়েছি। এ বিষয়ে জানতে ২২ শে মে রাত্রি ৮টার সময় একটি যাত্রী ভর্তি ট ট্রলারে অভিযোগ বার্তা এর প্রতিনিধি একটি খেয়ায় উঠে পড়েন নদীর মাঝ বরাবর গিয়ে খেয়া কর্তৃপক্ষ যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করেন এবং যাত্রীদের জিম্মি করে ২০ টাকার ভাড়া ৩০ থেকে ৩৫ টাকা করে নিচ্ছেন অভিযোগ বার্তা প্রতিনিধি পরিচয় দেওয়া সত্ত্বেও খারাপ ব্যবহার করেন এবং সকল যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করেন তারা বলছেন প্রশাসন কিছুই করতে পারবেনা প্রশাসন আমাদের হাতের মুঠোয় আমরা যা বলব তাই শুনবে, তোরা যাত্রীরা আমাদের কাছে জিম্মি বেশি বাড়াবাড়ি করলে রাত্রে ট্রলার চালাবো না, এরকম সাংবাদিক হাজার হাজার পকেটে, সরকার নির্ধারিত যাত্রী ভাড়া তালিকা না থাকায় ইচ্ছেমত ভাড়া আদায় করছে ঘাট ইজারাদার। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে জেলা পরিষদের চেয়ারম্যান এর সাথে অভিযোগ বার্তা এর প্রতিনিধি পরিচয় কথা হলে তিনি বলেন ইতিমধ্যে তাদের অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে শোকজ করা হয়েছে। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাওসার আহমেদ এর সাথে অভিযোগ বার্তা প্রতিনিধি পরিচয় কথা হলে তিনি বলেন আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নেব। খেয়া পারাপারের সার্বিক বিষয় জানতে বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান সাহেব এর সাথে অভিযোগ বার্তা প্রতিনিধি এর সাথে কথা হলে তিনি বলেন ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST