বরগুনায় কিশোর গ‍্যাং বাপ্পী গ্রুপের দুই সদস্যসহ গ্রেফতার ৬ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৯ মে ২০২৩, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় কিশোর গ‍্যাং বাপ্পী গ্রুপের দুই সদস্যসহ গ্রেফতার ৬

বরগুনা প্রতিনিধি মোঃ সরোয়ার বরগুনা:
বরগুনায় কিশোর গ্যাং গ্রুপের মূল হোতা বাপ্পী গ্রুপের সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে বরগুনা ডিবি পুলিশ। বাপ্পী গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল। সর্বশেষ এক কলেজছাত্রকে অপহরণ করে পঞ্চাশ হাজার টাকা দাবী করে তারা। জানা যায়, গত তিন দিন পূর্বে চালিতাতলী এলকায় বাপ্পী ও তার সহযোগীরা মার্বেল খেলতে ছিল। এ সময় সজীব নামে একজন মটরসাইকেল চালিয়ে যাওয়ার কারণে সজিবের মটরসাইকেল গতিরোধ করে মুখ থেকে থুতু কচুপাতার উপর রেখে তা আবার খাওয়ায়। এই ঘটনার প্রতিবাদ করে সজীবের চাচাতো ভাই বাবুল। বাবুল প্রতিবাদ করার কারণেই বাবুলকে অপহরণ করে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবী করে কিশোর গ্যাং হোতা বাপ্পী। এ ব্যাপারে বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, এম বালিয়াতলী ইউনিয়নের উরবুনিয়া গ্রামের কিশোর গ্যাং অপরাধী বাপ্পী গতকাল সন্ধ্যায় ক্রোক স্লুইজ গেইট এলাকা থেকে ডিএন কলেজছাত্র বাবুল হোসেনকে চাকু দেখিয়ে অপহরণ করে মটরসাইকেল যোগে নিয়ে যায়। এম বালিয়াতলী ইউনিয়নের নিমতলী হুজুর বাড়ির বাস স্ট্যান্ড থেকে ভিতরে একটি মাটির রাস্তায় দাঁড়িয়ে ভিকটিম বাবুলকে তার ভাইয়ের নিকট পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসতে বলে। বিষয়টি ভিকটিমের ভাই রিপন বরগুনা ডিবি পুলিশকে জানালে ডিবির উপ পরিদর্শক জাহিদ মিয়ার নেতৃত্বে সহকারী পরিদর্শক রুবেল হাওলাদারসহ অভিযান চালিয়ে বাপ্পী গ্রুপের দুই সদস্যকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাপ্পী ও তার সহযোগী হাসিবসহ অন্য একজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন- হেউলিবুনিয়া গ্রামের সিয়াম (১৬) ও জাহিদ (১৯)। এ ব্যাপারে ভিকটিমের ভাই রিপন বাপ্পীসহ ৫ জনের নামে একটি অপহরণ মামলা দায়ের করেন। এদিকে গতকাল রাত পৌনে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মারুফ আহম্মেদসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন পৌরসভার ৮নং ওয়ার্ডের নাথপট্টি লেকের পশ্চিম পাশে পাকা সড়কের উপর থেকে কৃষ্ণ কর্মকারকে (৩০) ১৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়া গতকাল সন্ধ্যা সোয়া সাতটার সময় তন্ময় কর্মকার (২৫), মোঃ ইউনুস চৌধুরী নোমান (২৬), মোঃ তরিকুল ইসলাম (২৬) কে ২৫ গ্রাম গাজাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১০

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১১

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১২

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১৩

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৪

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১৫

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১৬

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৭

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৮

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৯

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

২০

Design & Developed by BD IT HOST