বরগুনায় খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ে, ৩ মাঝির কারাদণ্ড - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২২ মে ২০২৩, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ে, ৩ মাঝির কারাদণ্ড

বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সরোয়ার
বরগুনার আমতলী-পুরাকাটা পায়রা নদীর খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনজন খেয়া নৌকার মাঝিকে ১০ দিনের কারাদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ মে) বিকেলে আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম এই আদেশ দেন। জানা গেছে, আমতলী-পুরাকাটা পায়রা নদীর খেয়া পারাপারে ইজারাদার জাকির হোসেন গত এক মাস ধরে অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন। জেলা পরিষদের মূল্যতালিকার চার্টে খেয়া পারাপারে জনপ্রতি ভাড়া ২০ টাকা থাকলেও তিনি ২৫ টাকা আদায় করতেন। এছাড়াও সন্ধ্যা হলে জনপ্রতি ৫০ টাকা ভাড়া আদায় করতেন। এ নিয়ে মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। এমনকি অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে ইজারাদারের লোকজন অকথ্য ভাষায় গালাগালসহ লাঞ্ছিত করতেন এমন অভিযোগও রয়েছে। সবশেষ রোববার আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম ওই খেয়াঘাটে অভিযান চালান। ওই সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিচারক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় খেয়া নৌকার মাঝি খলিলুর রহমান তালুকদার, সিদ্দিকুর রহমান হাওলাদার ও শহীদুল ইসলাম খানকে ১০ দিনের কারাদণ্ডে দণ্ডিত করেন। তারা সবাই সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামের বাসিন্দা। এ বিষয়ে জানতে চাইলে খেয়াঘাটের ইজারাদার মো. জাকির হোসেন মুঠোফোনে অভিযোগ বার্তা প্রতিনিধিকে বলেন, আমি অনেক দূরে আছি। এ বিষয়ে কিছুই বলতে পারব না। তবে অভিযানের সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান অভিযোগ বার্তা প্রতিনিধিকে কে বলেন, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ডপ্রাপ্ত ওই তিন খেয়া নৌকার মাঝিকে বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে। সার্বিক বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম অভিযোগ বার্তা প্রতিনিধিকে কে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা প্রমাণিত হওয়ায় ওই তিন খেয়া নৌকার মাঝিকে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে তাদের বাড়তি টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন ইউএনও।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

১০

ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

১১

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো

১২

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ 

১৩

কোটচাঁদপুর থানার এএসআই গোলাম মোরশেদের নামে ঘুষ বাণিজ্যির অভিযোগ।

১৪

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি : যুবকের আত্মহত্যা, গ্রেপ্তার ২

১৫

গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ

১৬

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরীর প্রস্তুতি তুঙ্গে ​

১৭

হাইকোর্টে দুটি মামলায় জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না আসাদুজ্জামান নূর

১৮

মিথ্যা সাক্ষ্য দেয়ায় ৪ জনের ১০ বছরের জেল

১৯

নড়াইলে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST