বরগুনায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, সালিশের নামে ঘটনা ধামাচাপা - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২০ মে ২০২৩, ১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, সালিশের নামে ঘটনা ধামাচাপা

বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সারোয়ার 

 

বরগুনার তালতলীতে জোরপূর্বক এক গৃহবধূকে (৩০) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম গাজীর নেতৃত্বে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে অভিযুক্ত ওয়াসিম মুন্সিকে দুইটা বেতের বাড়ির মাধ্যমে ফায়সালা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, উপজেলার আঙ্গারপাড়া গ্রামের মৃত আবুল হাশেম মুন্সির ছেলে অসীম মুন্সী পার্শ্ববর্তী নেসার উদ্দিনের স্ত্রীকে (দুই সন্তানের জননী) তার চার বছর বয়সী শিশু কন্যা সন্তানের সামনে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এ ঘটনার সময় ঘরের বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এসময় ধস্তাধস্তির এক পর্যায় তার গলা টিপে ধরে মারধর করে কিল ঘুসি লাথি মারে। এসময় ওই গৃহবধূ দৌড়ে গিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়।

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ঘটনার দিন রাতে স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম গাজীর নেতৃত্বে অসীম মুন্সির ভাই হাবিব মুন্সির বাড়িতে সালিশ বৈঠক বসে।

সালিশ বৈঠকে অসীম মুন্সীকে দুটি বেতের বাড়ি দিয়ে মীমাংসা করে দেওয়া হয়। ঘটনাটি ধামাচাপা দিতে ওই গৃহবধূর স্বামী নেছার উদ্দিনকে প্রভাবশালী ও মামলাবাজ হাবিব মুন্সি ভয়-ভীতি প্রদান করলে নেছার উদ্দিন ঘটনাটি কারও কাছে বলতে অস্বীকৃতি জানায়।

এদিকে সালিশ বৈঠকের পরপরই রাত নয়টার দিকে ওই গৃহবধূকে চিকিৎসার জন্য তালতলীস্থ নিউ পপুলার ডায়াগনস্টিক ল্যাবে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওই গৃহবধূর নানি সাহেরা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অসিম মুন্সী আমার নাতনিকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণ চেষ্টাকালে আমার নাতনিকে গলা টিপে ধরে মারধর করে। এসময় আমার নাতনি দৌড়ে গিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়।

 

এ বিষয়ে শারিকখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম গাজীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১০

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১১

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১২

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১৩

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৪

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৫

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৭

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৮

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৯

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

২০

Design & Developed by BD IT HOST