বরগুনা একটি দুর্যোগ প্রবণ উপকূল জেলা, নেই কোন আবহাওয়া অফিস - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৩ মে ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনা একটি দুর্যোগ প্রবণ উপকূল জেলা, নেই কোন আবহাওয়া অফিস

বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সারোয়ার

বরগুনা দেশের দক্ষিণের বঙ্গোপসাগর তীরবর্তী জেলা । সমুদ্র তীরবর্তী হওয়ায় এ জেলায় লঘুচাপ, নিম্নচাপ লেগেই থাকে। দুর্যোগপ্রবণ হওয়া সত্ত্বেও বরগুনায় কোনো আবহাওয়া অফিস নির্মাণ হয়নি। এতে সময় মতো সঠিক পূর্বাভাস না পেয়ে বার বার বিপর্যস্ত হচ্ছে এই জনপদ। ক্ষতির সম্মুখীন হচ্ছে এখানকার সাধারণ মানুষ, জেলে ও কৃষকরা।

স্থানীয়দের অভিযোগ, বিগত দিনের ঘূর্ণিঝড় সিডর, মহাসেন, আইলা, রোয়ানু ও মোরার সময় আবহাওয়া অফিসের দেওয়া তথ্যের সঙ্গে ঝড়ের গতি ও স্থান পরিবর্তনের অমিল ছিল এখানে। যে কারণে অনেক সমস্যার মুখে পড়তে হয় এই জেলার বাসিন্দাদের।

পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর বেড়িবাঁধ এলাকার রফিক বলেন, আবহাওয়া অফিস না থাকায় ঘূর্ণিঝড়ের খবর পেলেই জলোচ্ছ্বাসের ভয়ে ঝুকিপূর্ণ বেড়িবাঁধের কাছে গিয়ে আমাদের রাত-দিন বসে থাকতে হয়। একটি স্থানীয় আবহাওয়া অফিস আমাদের খুব দরকার।

বলেশ্বর নদীর এলাকার শানু মৃধা বলেন, মোগো বরগুনায় একটা আবহওয়া অফিস দরকার। মোগো এই জেলা প্রায় প্রায়ই দুর্যোগের সামনা সামনি হই। মোগো এই জেলায় একটা আবহওয়া অফিস থাকলে তাড়াতাড়ি সব খবরাবর জানতে পারমু।

পাবলিক পলিসি ফোরামের বরগুনা জেলা সভাপতি হাসান ঝন্টু বলেন, বিগত ২০০৭ সালের প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড়ের সময় আবহাওয়া অফিসের তথ্যের সঙ্গে অনেক গরমিল থাকায় গোটা উপকূলীয় এলাকায়ই জনসাধারণের ওপর বন্যার গতি ও স্থান পরিবর্তনের প্রভাব পড়েছে।

বরগুনা জেলা দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপ-পরিচালক কিশোর কুমার সরদার বলেন, এ জেলায় আবহাওয়া সংশ্লিষ্ট কোনো অফিস না থাকার কারণে প্রায়ই আমাদের জনগণের তোপের মুখে পড়তে হয়। ঢাকা থেকে আবহাওয়ার তথ্য সংগ্রহ করতে যে সময় লেগে যায়, এখানে ততক্ষণে আবহাওয়া অনেক পরিবর্তন হয়ে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এখানে বসে সঠিক সময়ে আবহাওয়ার সংকেত না পাওয়ায় আমরা সমুদ্রগামী জেলেদের সঠিক তথ্য দিতে পারি না। আর যে কারণে জেলেরা সমুদ্রে গিয়ে দুর্যোগের মুখোমুখি হয়। যার ফলে প্রতি বছরই ঝড়ের কবলে পড়ে বহু জেলে ট্রলার ডুবিতে মারা যাচ্ছেন।

বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, বাংলাদেশের সর্ব দক্ষিণে উপকূলীয় জেলা বরগুনা। এই জেলাটি দুর্যোগপ্রবণ একটি এলাকা এবং প্রতি বছরই এ অঞ্চলে বন্যা বা ঘূর্ণিঝড় আঘাত হানায় জানমালের অনেক ক্ষতি হয়। তাই সার্বিক দিক বিবেচনা করে আমরা ইতোমধ্যে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। যদিও প্রয়োজন থাকার পরও আবহাওয়া অফিস না থাকায় এখানকার মানুষের দীর্ঘদিনের আক্ষেপ রয়েছে। তবে আশাবাদী শিগগিরই এখানে একটি স্থানীয় আবহাওয়া অফিস স্থাপন হবে, বিষয়টি দ্রুত সরকারের নজরে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

১০

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

১১

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

১২

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

১৩

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

১৪

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১৫

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

১৬

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

১৭

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

১৮

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

১৯

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

২০

Design & Developed by BD IT HOST