News Editor
২৮ মার্চ ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট এর মোংলায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার।

মোঃ মুসা ভুইয়া , মোংলা (বাগেরহাট): প্রতিনিধি

নাশকতা মামলায় মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ জামায়াতের ছয় নেতা কর্মীকে গ্রেফতার করেছে। রবিবার (২৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম রাত সাড়ে ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার কৃতরা হলেন- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপির কর্মি শফিকুল শেখ, জিয়ার শেখ ও উপজেলার জামায়াত নেতা মোঃ ওমর ফারুক, মোঃ লুৎফর আমিন এবং মোঃ মুজাহিদ শেখ। ওসি মনিরুল ইসলাম বলেন, মোংলা পৌর শহর ও উপজেলার মিঠাখালি এলাকা হতে অভিযান চালিয়ে এই ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। পুরোনো একটি নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (২৭ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে বিনা উস্কানিতে ও কোন কর্মসূচী ছাড়াই পুলিশ অহেতুকভাবে বিএনপি নেতা-কর্মীদের আটক করছেন উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের কারো নামে কোন মামলা ও জিডি পর্যন্ত নেই। অহেতুক ইফতার ও তারাবীর সময় এ সকল নেতা- কর্মীকে আটক করছে পুলিশ। তিনি বলেন, পুলিশ যেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, সেখানে অসৎ উদ্দেশ্যে উল্টো মিথ্যা মামলায় নিরীহ নেতা-কর্মীদেরকে আটক করে পবিত্র রমজান মাসে আতংক সৃষ্টি করছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST