বানিজ্য মেলা দেখানোর নামে ৮ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণ - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৬ মার্চ ২০২৩, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বানিজ্য মেলা দেখানোর নামে ৮ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণ

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় বানিজ্য মেলা দেখানোর নামে ৮ বছরের স্কুল ছাত্রী ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি নাইট গার্ড মিটন আলী (৫৩) নামের এক ব্যাক্তি র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্ব কুষ্টিয়া শহর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামিকে গ্রেফতার করে র‍্যাবের একটি চৌকস অভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামী মিটন আলী কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এলাকার রওশন আলীর ছেলে।
র‍্যাব সুত্রে জানা যায়, গত ২১ মার্চ ২০২৩ ইং তারিখ সন্ধ্যায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন পেঁয়ারাতলা এলাকায় ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে একই এলাকায় বসবাসকারী নাইট গার্ড মিটন আলী (৫৩) বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়।
স্কুল ছাত্রীর পরিবারের সাথে পূর্ব পরিচিতি থাকায় সরল বিশ্বাসে নাইট গার্ড মিটন আলীর সাথে বাসা থেকে বের হয়।মেলায় নিয়ে যাওয়ার কথা বলে মিটন আলী তার পৈতৃক বাড়ি মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া এলাকায় যায় এবং একটি ফাঁকা জমিতে নিয়ে গিয়ে জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। পরবর্তীতে রাত আনুমানিক ১১টার সময় স্কুল ছাত্রীকে রিকশা যোগে পেঁয়ারাতলায় তার বাসায় পৌঁছে দেয় মিটন আলী। বাড়িতে পৌঁছে স্কুলছাত্রী তার বাবা-মাকে ধর্ষণের ঘটনাটি জানায়।
ঘটনার প্রেক্ষিতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পরদিন (২২ মার্চ ২০২৩) ইং তারিখ কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার-৪৮, তারিখ-২২/০৩/২০২৩। ঘটনাটি কুষ্টিয়ার স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলশ্রতিতে, পলাতক আসামিকে গ্রেফতারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিটন আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের কথা স্বীকার করেছে। তিনি কুষ্টিয়া শহরের পেঁয়ারাতলা এলাকায় নাইট গার্ডের কাজ করতো। পরবর্তীতে গ্রেফতারকৃত অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে৷
এবিষয়ে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।এধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১০

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

১১

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

১২

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৩

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

১৪

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

১৬

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৭

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১৮

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

২০

Design & Developed by BD IT HOST