বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি রক্ষণাবেক্ষণের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণের আজ সমাপনী - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৪ ফেব্রুয়ারী ২০২৩, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি রক্ষণাবেক্ষণের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণের আজ সমাপনী

ডা. আজাদ খান, জামালপুর জেলা প্রতিনিধি, 
তাং ০৪ ফেব্রুয়ারী ২০২৩ খ্রী

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এর অধীন “কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকত লাভজনক করা” শীর্ষক প্রকল্পের অর্থায়নে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি, মেরামত ও রক্ষণাবেক্ষণ এর উপর জামালপুর সদরের নাওভাঙ্গা চরে দুই দিনব্যাপী (০৩-০৪ ফেব্রুয়ারি/২০২৩) কৃষক, কৃষি যন্ত্রচালক ও মেকানিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মো: মনজুরুল কাদির, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, জামালপুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মুহাম্মদ নুরুল আমিন, প্রকল্প পরিচালক, কৃষি যন্ত্রপাতি ও লাকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা শীর্ষক প্রকল্প, বিএআরআই, গাজীপুর।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ এরশাদুল হক, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিএআরআই, গাজীপুর।

 

আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ দিলরুবা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা, জামালপুর সদর ও প্রকৌশলী মোঃ শাহাদাত হোসাইন, বৈজ্ঞানিক কর্মকর্তা, আরএআরএস, জামালপুর।

 

অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৪০ জন কৃষি যন্ত্রচালক হাতে-কলমে দুই দিনব্যাপী বারি সিডার, বারি শস্য কর্তন যন্ত্র, বারি ভুট্টা মাড়াই যন্ত্র, বারি শস্য মাড়াই যন্ত্র, বারি ঝাড়াই যন্ত্র, বারি তেল নিষ্কাশন যন্ত্র চালানোর ও মেরামত এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, জামালপুর এর কৃষির উন্নয়নের জন্য যান্ত্রিকীকরণের বিষয়ে নিবিড় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভর্তুকের মাধ্যমে অত্র জেলায় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি সরবরাহ অব্যাহত রয়েছে । বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতিও ভর্তুকির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। যে সমস্ত কৃষক এই যন্ত্রগুলো পাচ্ছে তাদেরকে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার এ কার্যক্রমটি খুবই কার্যকর বলে উল্লেখ করেন। বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণের মাধ্যমে চালকের দক্ষতা উন্নয়ন করা ও এডাপটিভ ট্রায়াল এর মাধ্যমে জনসচেতনতা তৈরি করার কার্যক্রম চলমান আছে। সারা দেশের দশটি জেলার বিশটি উপজেলায় এফএমডিপি প্রকল্পের কার্যক্রম চলছে।

 

সভাপতি ডঃ মোঃ মনজুরুল কাদির তার বক্তৃতায় বলেন, কৃষকদের মাঝে এই দুই দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জেলার কৃষিকে এক নতুন দিগন্তে নিয়ে যাওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমন ধান রিপার যন্ত্রের মাধ্যমে কেটে দ্রুত মাঠ খালি করে সেই জমিতে বারি সিডার যন্ত্র দ্বারা সারিতে সরিষা বীজ বপন করে অত্র অঞ্চলের সরিষার আবাদ বৃদ্ধি করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাছাড়া জেলায় বারি সিডার যন্ত্রের মাধ্যমে ভুট্টা বীজ বপনের কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এফএমডিপি প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রমকে আরো বেগবান করার জন্য কৃষকদের সক্রিয় অংশগ্রহণ এর ভুয়সি প্রশংসা করেন।

 

প্রকল্প পরিচালক ও প্রধান অতিথি মহোদয় জামালপুরে কৃষি যন্ত্রপাতির ব্যবহারের উপরে গুরুত্ব আরোপ করেন। জামালপুরে ব্যাপক সরিষা উৎপাদিত হয় । এই সরিষা হার্ভেস্ট হওয়ার পর সরিষা থেকে তেল ভাঙ্গানোর মেশিন বারি কর্তৃক উদ্ভাবিত হয়েছে, তার ব্যবহার বৃদ্ধি করা হলে কৃষকরা সহজেই সরিষার তেল খেতে পারবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। ফলে সরকার কর্তৃক নির্ধারিত ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির কার্যক্রম সহজেই বাস্তবায়ন করা সম্ভব হবে।

 

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোহাম্মদ এরশাদুল হক। তিনি প্রশিক্ষণে কৃষকদের দক্ষতা উন্নয়নের জন্য হাতে কাজ করার উপরে জোড় প্রদান করেন ।

 

এই প্রশিক্ষণ এসো করে শিখি এই মূলনীতির উপর পরিচালনা করা হবে বলে উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

১০

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

১১

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

১২

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

১৩

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

১৪

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১৫

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

১৬

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

১৭

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

১৮

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

১৯

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

২০

Design & Developed by BD IT HOST