admin
২১ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ;
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বালিয়াডাঙ্গী চৌরাস্তা কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নামে। এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। রাত ১২টা ১ মিনিটেই ভাষা শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা জানান বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল ও উপজেলা নিবাহী অফিসার বিপুল কুমার, এরপর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী ও দলীয় নেতা কমীরা, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন শাহ ও পুলিশ সদস্যবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক সফিুল আলম কাউসার,উপজেলা আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। এর আগে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে ক্লাব সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্যরা অংশ নেয়। এ দিবসকে কেন্দ্র করে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সাজিয়ে তোলা এবং রাস্তা ও দেয়ালে আল্পনা আঁকা হয়। এদিন বালিয়াডাঙ্গী চৌরাস্তা কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকালে প্রভাত ফেরী, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, হামদ-নাত ও রচনা প্রতিযোগীতা, শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১০

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৪

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৫

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৭

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৮

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৯

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST