ভূরুঙ্গামারীতে প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে ঘুষ ছারা মিলছেনা পশু চিকিৎসা শোকজ খেলেন উপসহকারী কর্মকর্তা - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৯ মার্চ ২০২৩, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে ঘুষ ছারা মিলছেনা পশু চিকিৎসা শোকজ খেলেন উপসহকারী কর্মকর্তা

রেখা মনি, নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে বিগত দিন থেকে টাকা ছাড়া মিলছে না পশু চিকিৎসা ,এরকমি অভিযোগ ভুক্তভোগীরা দিয়ে আসছে। তারি ধারাবাহিকতায় ৭ মার্চ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ভুরুঙ্গামারী প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে ছাগলের চিকিৎসা নিতে আসে সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের আব্দুস সালাম।আব্দুস সালাম বলেন, একটি ২ মাস বয়সী পাটা ছাগলের বাচ্চা ও তার মাকে নিয়ে যাই পশু হাসপাতালে।হাসপাতালে গিয়ে দেখি আরও দুটি বাচ্চাকে খাসি করাচ্ছে। খাসি করা শেষ হলে তখন ওই দুজনের কাছে টাকা চেয়ে বসে ৩০০- ৪০০ টাকা। পরে একজন ২০০ অন্য জন ৩০০ টাকা দিয়ে চলে যায়।পরে আমার পাটা ছাগলের বাচ্চার মায়ের চিকিৎসা নেওয়ার পর আমি জাহাঙ্গীরকে ১০০ টাকা দিয়ে আমার পাটা বাচ্চাটিও খাসি করতে বলি।জাহাঙ্গীর টাকা নিয়ে আমাকে দিয়ে একটি ব্লেড কিনে আনতে বলে।পরে ব্লেড নিয়ে আসলে আমার ছাগলের বাচ্চাটি খাসি করে দেয়।জাহাঙ্গীর আলম উপরোক্ত হাসপাতালে উপসহকারী পদে কর্মরত।

 

ছাগলের বাচ্চা খাসি করে টাকা নেওয়ার খবর শুনে তাত্ক্ষণিক গণমাধ্যম কর্মী সেখানে উপস্থিত হলে তার সামনেই দুই জনের কাছ থেকে টাকা নেয় ওই কম্পাউন্ডার জাহাঙ্গীর আলম।

 

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপসহকারী জাহাঙ্গীর আলম বলেন ,আমি কাজ করার পর আমাকে মানুষ খুশি করে টাকা দেয়। আরও একজন নাম বলতে অনিচ্ছুক তিনি বলেন ,আমরা বেতন কম পাই এই টাকায় সংসার চলে না তাই কিছুটা এদিকে সেদিক টাকা নেওয়া লাগে।সে সময় সেখানে এগিয়ে আসে ভূরুঙ্গামারীতে প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে কর্মরত পশু ডাঃ রফিকুল ইসলাম তিনি বলেন ,এই বারের মতো তাকে ক্ষমা করে দিয়ে তাকে সর্তক করে দেন। ওই সময় ঘটনা বিষয়ে ভূরুঙ্গামারী প্রাণীসম্পদ ও ভেটেরিনারি প্রণী সম্পদ অফিসার ডাঃ শামিমা আক্তার বলেন এ রকম টাকা নেওয়ার নিয়ম নেই ,এদিকে কিছু জিনিস কিনতে হয় তাই হয়তো নেয়। অভাবী সংসার বেতন ভাতা ও কম ! আমি অনেকবার তাদেরকে সতর্ক করে দিয়েছি গালিগালাজও করেছি।

 

পরের ৮ মার্চ প্রাণী সম্পদ অফিসার ডাঃ শামিমা আক্তারের কাছে ফোন করা হলে তিনি বলেন, এর আগেও এরকম করেছিলো বকাঝকা দিয়েছিলাম অনেক।আজ যেহেতু অফিস বন্ধ তাই ৯ তারিখে অফিসে গিয়ে উপসহকারী জাহাঙ্গীর আলমের নামে শোকজ পাঠাবো।

 

 

পরে ৯ মার্চ বৃহস্পতিবার ভূরুঙ্গামারী প্রাণী সম্পদ কর্মকর্তা উপসহকারী জাহাঙ্গীর আলমকে কৈফিয়ত তলব প্রসঙ্গ করেন যার স্বারক নং -৩৩.০১.৪৯০৬.০০০.০৮.০০১.২০২০.৮৭ সেখানে বলেন, উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে গত সাত দিন ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার দুটি ছাগলের খোঁজা করন সম্পূর্ণ করেন এবং ছাগলের মালিকের নিকট থেকে আর্থিক লেনদেন করেছেন বলে জানতে পেরেছি! কিন্তু অফিসে আগত কোন সেবা গ্রহীতার নিকট থেকে কোন প্রকারের আর্থিক লেনদেন করা যাবে না জেনেও আপনি লেনদেন করেছেন যা সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধির পরিপন্থী। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না? এ বিষয়ে আগামী তিন কর্ম দিবসের মধ্যে তার সন্তোষজনক জবাব প্রদানের জন্য বলেছেন।

 

 

 

এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইউনুস আলী গণমাধ্যম কর্মীকে মুঠো ফোনে বিষয়টি জানতে চাইলে প্রথমে বলেন, আপনাদের তা করার করেন । পরবর্তীতে আবার বলেন ,এ বিষয়ে টাকা নেওয়ার কোনো এক্তিয়ার নেই ,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১০

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১২

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৩

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৪

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৫

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৬

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৭

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৮

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

১৯

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

২০

Design & Developed by BD IT HOST