ভোলা দৌলতখান চরপাতা ইউপি নির্বাচন আজ:প্রশাসনিক সচ্ছতার প্রতিফলন চায় জনগন - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৪ মে ২০২৩, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা দৌলতখান চরপাতা ইউপি নির্বাচন আজ:প্রশাসনিক সচ্ছতার প্রতিফলন চায় জনগন

 জামাল খান জেলা প্রতিনিধি
আজ ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউপি উপনিবার্চন। ভোটের উৎসব থাকা সত্বেও প্রার্থী ও কর্মী সমর্থকদের মধ্যে নানাবিধ শঙ্কা বিরাজ করছে। বুধবার (২৪ মে) সরেজমিনে দেখা গেছে, আ’লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণার রেশ পুরো চরপাতা ইউনিয়নে। তবে আ’লীগ বাদে অন্য প্রার্থীদের প্রচারণার তেমন একটা রেশ খুঁজে পাওয়া যায়নি। তাদের বেনার পোস্টারও তেমন একটা নেই। সবকয়টি ভোট কেন্দ্রে তাদের পদচারণা নেই বল্লেই চলে। এমন পরিবেশে ভোটারদের মধ্যে শঙ্কাও রয়েছে। বুধবার সন্ধ্যায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝি বাড়ি এলাকার ভোটাররা জানান, নৌকার প্রার্থী আব্দুল হাই’র জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তাই এখানে আ’লীগ মনোনীত প্রার্থী বাদে অন্যান্য প্রার্থীর প্রচার প্রচারণা কম। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী ফরহাদ শামীম ফেইজবুক লাইভে তার অভিযোগ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতিপক্ষ আমার প্রচারনার মাইক হরণ করেছে, আমি প্রচারে গেলে হেলমেট পরিহিত একদল সন্ত্রাসী হোন্ডায় এসে আমার গতিপথ রোদ করেছে। আমাকে প্রচার প্রচারনা করতে দেয়নি, আমার হাত থেকে লিফলেট কেড়ে নিয়েছে। চেয়াম্যান প্রার্থী নাজিম উদ্দিন হাওলাদার জানান, আমি প্রতিপক্ষের বাধার মুখে প্রচার প্রচারণা চালাইতে পারিনি। তবে প্রশাসনের উপর আস্থা রয়েছে। স্বচ্ছ নির্বাচনে আমি বিশ্বাসী। এদিগে আ’ লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বলেন, দলীয় সিদ্ধান্তে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। বঙ্গবন্ধুর নৌকা নিয়ে আমি মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। আমি বিজয় প্রত্যাশী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১০

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১১

হালদার সাত কিলোমিটার খনন

১২

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৩

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৫

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৬

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৭

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৮

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৯

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

২০

Design & Developed by BD IT HOST