মানিকগঞ্জে দলিত শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রদর্শনীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণসহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৩ এপ্রিল ২০২৩, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে দলিত শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রদর্শনীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণসহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

মো.নজরুল ইসলামঃ মানিকগঞ্জ প্রতিনিধি

(১৩-৪-২০২৩) “দলিত প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ করি,বহুত্ববাদী সমাজ গড়ি” আজ মানিকগঞ্জ জেলা ক্রিড়া সংস্থা মিলনায়তন সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ জেলা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ফোরাম ও বারসিক এর যৌথ আয়োজনে দলিত শিক্ষার্থীদের সৃজনশীল চিত্রাঙ্কন প্রদর্শনী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সংগঠনের সহসভাপতি দশরথ রবি দাসের সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের মান্যবর অতিক্ত জেলা প্রশাসক জনাব সানোয়ারুল হক। চিত্রাঙ্কন প্রদর্শনীর উদ্ভোদন ঘোষণা করেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পী শিবেন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর উর্মিলা রায়,বিশিষ্ট লেখক ও সাংবাদিক অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নান্নু,নারীনেত্রী বিলকিস রেজা পরাগ, মানিকগঞ্জ এজি চার্চের সমন্বয়কারি রেভারেন্ড এডওয়ার্ড এস জামান, উন্নয়নকর্মী মো.নজরুল ইসলাম, কমল চন্দ্র দত্ত,রাশেদা আক্তার,সামায়েল হাসদা,ইয়ুথ গ্রীণ ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান হদয়, সংগঠনের সাধারণ সম্পাদক সুচরন সরকার, সহসভাপতি নিত্য সরকার,দলিত ছাত্র কল্যান পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দাস,দিলিপ দাস,রাজকুমার মুনিদাস,রাম গোপাল রাজবংশী,অর্পন রাজবংশী,দেবীপ্রসাদ দাস প্রমুখ। বক্তারা বলেন দলিতমথিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন তথা উন্নয়নের মূলধারায় প্রবেশ করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং আমাদের আরও কিছু দাবির মধ্যে হলো দলিত শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির ব্যবস্থা গ্রহণ করা,শিক্ষার্থীদের বিশেষ চিত্তবিনোদনের জন্য নিজস্ব ভাষা সংস্কৃতি সংরক্ষণ করতে হবে, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে রবি দাস, মুনিদাস,লৌহকার,চর্মকারসহ দলিত জনগোষ্ঠীর রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, চাকরিতে কোটা চাই, খাসজমি লিজে নয় স্থায়ী বন্দবস্ত চাই,পৌর নাগরিক সুবিধাসহ সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা প্রাপ্তিতে তাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তাদের দাবি বাস্তবায়নের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শোষণ মুক্ত বহুত্ববাদী সমাজ বিনির্মানের পথ সুগম হবে। উপরোক্ত বক্তব্য ছাড়াও দলিত জনগোষ্ঠীর অন্যান্য অধিকার ভিত্তিক দাবি সম্বলিত স্মারক লিপি জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১০

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১১

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১২

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৩

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৪

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৭

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৯

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

২০

Design & Developed by BD IT HOST