বাগেরহাটের মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে এক জনের হাত বিচ্ছিন্ন হওয়াসহ অন্তত ৫ জন আহত হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জয়ডিহি হাট নামক হাড়িদাহ গ্রামে পানের আড়তে এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহতদের মোল্লাহাট, খুমেক ও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষ দর্শী সুত্রে জানাযায়, মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের পূর্বপাড়ার আজাদ মিয়া ও জিকরুল মিয়ার পৃথক পৃথক পানের আড়ত রয়েছে হাড়িদাহ বাজারে। তাদের মধ্যে আড়তদারীসহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধও রয়েছে। ঘটনার দিন আজাদ মিয়ার আড়তের হালখাতা ছিল। উক্ত হালখাতা চলাকালে জনৈক ব্যাপারী’কে নিয়ে জিকরুল মিয়ার বাকবিতন্ডা হয় আজাদ মিয়ার আড়তের এক স্টাফের। এনিয়ে উভয় পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি এবং নিজ নিজ পক্ষের লোকজন মোবাইলে ডেকে জড়ো করা হয়। অতঃপর দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে পাপ্পু মিয়া (১৮) নামের এক যুবকের বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন হওয়াসহ অন্তত ৫ জন আহত হয়।
আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, সজল মিয়া (২৫), মোঃ রবিউল মিয়া (২৫), রশিদ মিয়া (২৩), পাপ্পু মিয়া (১৮) ও সুমন খা (১৮)। আহতদের সকলের বাড়ি কাহালপুর পূর্ব পাড়া।
এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, আহত পাপ্পু মিয়ার পিতা ও জিকরুল মিয়ার বড় ভাই মোঃ মিরাজ মিয়ার বাদীত্বে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
######
তারিখ -১৪/০৫/২০২৩ ইং।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত
১
শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম
২
মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত
৩
দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে
৪
মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ
৫
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত
৬
স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন
৭
তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প
৮
বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
৯
মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১