মোল্লাহাটে নকল বিরোধী অভিযানে জেল, জরিমানা ও সরঞ্জাম জব্দ - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১০ মে ২০২৩, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে নকল বিরোধী অভিযানে জেল, জরিমানা ও সরঞ্জাম জব্দ

কা‌ফি হাসান বশার মোল্লাহাটে (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে এসএসসি গণিত পরীক্ষার নকল ফটো কপি করে দেওয়া এবং নকল সাপ্লাই দেওয়ার অপরাধে ২ জনকে বিনাশ্রম কারাদণ্ড, ৩ জনের অর্থদণ্ড এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার মোল্লাহাট ও চরকুলিয়া কেন্দ্র এবং এর সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড, অর্থদণ্ড ও অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, এসএসসি পরীক্ষায় নকল বিরোধী অভিযান পরিচালনা কালে কেআর কলেজ গেটের সামনে জাকির ফটোকপি এন্ড স্টুডিও এসএসসি গণিত পরীক্ষার নকল ফটোকপি করার অপরাধে, উক্ত দোকানের মালিক টুটুল সরদার (৪০) পিতা মৃত ঝিলু সরদার, গ্রাম উদয়পুর আড়ুয়াকান্দিকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট অপরাধে ব্যবহৃত ফটোকপি মেশিন ও জেনারেটর জব্দ ও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকায় রহিম কাজী (১৮)কে ৫ হাজার, অখিল বিশ্বাসকে ২ হাজার ৫’শ ও তাভীর আহমেদকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম আরও জানান, নিবার্হী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল সরবরাহ কালে হাতেনাতে শেখ মেহেদী হাসান (২২)’কে ২বছর কারাদণ্ড সহ ২৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থ অনাদায়ে আরও ১ দিন কারাদণ্ড দেয়া হয়েছে। শেখ মেহেদী হাসান পাশ্ববর্তী চিলতলমারী উপজেলার বড়গুনী গ্রামের কাইয়ুম শেখের ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

১০

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

১১

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

১২

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

১৩

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

১৪

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

১৫

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

১৬

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১৭

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১৮

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

১৯

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

২০

Design & Developed by BD IT HOST