admin
৭ ফেব্রুয়ারী ২০২৩, ২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে বিশেষ আইন শৃঙ্খলা সভা ও সতর্ক অভিযান পরিচালিত

কা‌ফি হাসান বশার,মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
  বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ আইন শৃঙ্খলা সভা সহ গাড়ফা বাজারে শৃঙ্খলা আনায়ন, যানজট নিরসন ও অবৈধ দোকান উচ্ছেদে সতর্ক অভিযান পরিচালিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে সভা ও সাড়ে ১১ টায় বাজারে অভিযান পরিচালিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত সভা ও সতর্ক অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম ,মোঃ র‌ফিকুল ইসলাম সহ আইন শৃঙ্খলা কমিটির সদস্য গণ।   উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে মোল্লাহাটের প্রাণকেন্দ্র গাড়ফা বাজারে সীমাহীন অব্যবস্থাপনা, বিশেষ করে প্রতি হাটের  দিন (সোমবার ও বৃহস্পতিবার) যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় সকলকে। এছাড়া সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়েছে। এসকল ক্ষেত্রে শৃঙ্খলা আনায়নের লক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা সভা করা সহ তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্য গণ অভিযান পরিচালনার মাধ্যমে সকলকে সতর্ক করেন। এ সতর্ক অভিযান পরিচালনার পর কোন প্রকার অন্যথা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি জারি করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম।   ##### মোঃ কা‌ফি হাসান বশার মোল্লাহাট প্রতিনিধি মোবাইল: ০১৭৬৮৩৭৪৩৯৭ তারিখ:০৬/০২/২০২৩ ইং।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

২

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

৩

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

৪

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

৫

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

৬

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

৭

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৮

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

৯

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

১০

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

১১

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১২

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

১৩

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১৪

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

১৫

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

১৬

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১৭

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৮

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৯

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২০

Design & Developed by BD IT HOST