News Editor
২৪ মে ২০২৩, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে মহিলা ও কিশোরকে জখম করে ছিনতাই অভিযোগ

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে গভীর রাতে মামুন শেখ (১৭) নামের এক কিশোর’কে কুপিয়ে ও তার চাচী লায়লা খানম (২৬) নামের মহিলাকে পিটিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় দুস্কৃতিকারীদের বিরুদ্ধে। উপজেলার নগরকান্দি সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের পিছনের সড়কে মঙ্গলবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে এলাকাবাসী। এছাড়া থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ করা হবে বলেও জানান ভিকটিম পক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন নগরকান্দী গ্রামের শিপন শেখের স্ত্রী লায়লা খানম বলেন, প্রায় দেড় মাস আগে জিড়েনতলা গ্রামের জনৈক মামুনের নিকট এক লক্ষ টাকায় একটি মটর সাইকেল বন্ধক রাখে আমার স্বামী শিপন শেখ। ঘটনার রাতে বন্ধকী এক লক্ষ টাকা ফেরৎ চেয়ে আমার স্বামীকে জিড়েনতলা এলাকায় বসিয়ে রাখে মামূন। সাথে লাভের আরো বিশ হাজার টাকা দাবি করে। বিষয়টি মোবাইলে আমাকে জানানোর পর গভীর রাত অবধি আত্মীয় স্বজনের থেকে ৭০ হাজার টাকা জোগাড় করি। এরপর আমার স্বামীর মোবাইল বন্ধ পেয়ে মামুনের মোবাইলে ফোন করলে সে একসাথে এক লক্ষ বিশ হাজার টাকা দাবি করে। এরপর আমার গলার স্বর্ণের চেইন ও নগদ ৭০ হাজার টাকা একত্র করে আমার ভাসুরের ছেলেকে সাথে নিয়ে জিড়েনতলার উদ্দেশ্য যাত্রা করি। আমাদের একই গ্রামে বন্ধকী পাওনাদারের আপন মামা বাড়ি। উক্ত বাড়ি সংলগ্ন সড়কে পৌঁছলে মামুনের মামাতো ভাই   কালু শেখ (৩০), শফিকুল (৪০), হমিম (২৭) ও দাউদ (৫৫) আকষ্মিক ঘিরে ফেলে আমাকে পিছন থেকে জাপটে ধরে। তখন আমার ভাসুরের ছেলে ডাক-চিৎকার করায় তাকে কুপিয়ে জখম করে। এরপর আমাকে রড দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয়া সহ আমার কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। আমাদের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ওরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়া ওই রাতেই থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ করা হবে বলেও জানান তিনি। ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে শফিকুল ও কালু বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম, রাত একটার দিকে আব্বা (যার যার পিতা) ডেকে তোলে, তখন আমরা ডাক চিৎকার শুনছি। তবু ওই খানে যাই নাই। ওদের সাথে আমাদের পূর্ব বিরোধ থাকায় এ ঘটনা সাজানো হয়েছে। থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST