admin
১০ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যত্রতত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠায় শিক্ষার মান বিনস্ট হচ্ছে

সানজিদ মাহমুদ সুজন,জেলা প্রতিনিধি শরীয়তপুর :
সমস্ত বাংলাদেশের ন্যায় শরীয়তপুরের জাজিরাতেও শিক্ষাকে পন্য হিসাবে পূজি করে কতিপয় ব্যাবসায়িরা আজ নতুন নতুন,চমকপ্রদ সাইনবোর্ড দিয়ে শিক্ষাকে পন্য বানিয়ে প্রতিসঠান খুলে কোটি টাকার ব্যাবসা করে নিচ্ছে। কিন্তু বিনিময়ে আমাদের আগামি প্রজন্মকে সঠিক পাঠদান ও শিক্ষা না দিতে পারার কারনেই আজ তৈরী হচ্ছে বৃদ্ধাশ্রম,আর শিক্ষিত দূর্নিতীপরায়ন মানুষ। বর্তমান সময়ে শিক্ষা কারিকুলাম এমন ভাবে তৈরি করা হয়েছে,যেখানে ট্রেনিং পেয়েও শিক্ষকরা সঠিক ভাবে পাঠদান করাতে পারছেনা। ট্রেনিং বিহীন সল্পশিক্ষিত শিক্ষকরা,প্রাইভেট স্কুলে কিভাবে পাঠদান করাবে? আর তারা কিভাবে সঠিক শিক্ষার মাধ্যমে জাতি গড়বে বলে আমরা আশা করি? মানুষের মৌলিক চাহিদা ৫টি আমরা সবাই জানি অন্ন, বস্ত্র, বাসস্থান,শিক্ষা,চিকিৎসা। আর এর মধ্যে একটি ধংস হলে ,জাতি তথা দেশ বিলুপ্ত হবে, এটা নিশ্চিত। বিকলাঙ্গ মানুষ আর মৌলিক চাহিদাকে পূজিকরে ব্যাবসা করা জাতি, একই ধরনের বিকলাঙ্গ সমতুল্য। সাম্প্রতিক আমাদের দেশে বিভিন্ন অনৈতিক, অনিয়ম, দুর্নীতি, প্রশ্নফাঁস, ঘুষ, জালিয়াতি এমনকি ধর্ষণের মতো স্পর্শকাতর কর্মকাণ্ডেও শিক্ষকদের সম্পৃক্ততা বরাবরই লক্ষণীয়।কারন শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপর্যায়ে বেসরকারি ক্ষেত্রে পূর্বে যে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে তা স্বজনপ্রীতি, রাজনৈতিক এবং উৎকোচ গ্রহণের মাধ্যমে হয়েছে বলে শিক্ষা প্রদানের ক্ষেত্রে এদের মধ্যে বিভক্তি রয়েছে। এতো সকল অনিয়ম-দুর্নীতির খবর থাকার পরেও, রুখতে না পারার কারন, শিক্ষা বিভাগে সঠিক নির্দেশনা না থাকা,আর আইনের প্রয়োগ না হওয়া।যে কারনে দেশের অলিতে গলিতে গড়ে উঠছে সাইনবোর্ড সদৃশ্য কিন্ডার গার্টেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রাইভেট স্কুল,কলেজ। সরকারের সবার জন্য শিক্ষা উন্মুক্ত করার ঘোসনার সূযোগে, সুযোগ সন্ধানি মানুষরুপি পশুগন্য শিক্ষা ব্যাবসায়িরা,নিতি,নৈতিকতা বিসর্জন দিয়ে শিক্ষানিয়ে ব্যাবসা করছেন।আর আইনের নির্দেশনার দূর্বলতা থাকায় তা বন্ধ করতে সক্ষম নয়,প্রাথমিক,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক সরকারি শিক্ষা অফিসগুলো। শিক্ষা নিতীমালা ও স্কুল প্রতিসঠার নিয়মাবলি জানতে,জাজিরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়েও, মাধ্যমিক শিক্ষা অফিস্যারকে এক সপ্তাহেও পাওয়া যায়নি। তবে তার সহকারী শিক্ষা অফিস্যার খায়রুল ইসলাম বেশ কয়েকদিন অফিসে যাওয়ার কারন জানতে পেরে বলেন, জাজিরা উপজেলায় ৩৫টি মাধ্যমিক স্কুল রয়েছে, যে স্কুল তাদের থেকে বই সংগ্রহ করে।এর মধ্যে ১টি সরকারি ৩টি নিম্নমাধ্যমিক প্রাথমিক স্কুলের সাথে থাকায় ঐগুলিও সরকারি। এছারা আরো ১৮ টি আধা-সরকারি ও পাঠদানের অনুমতি প্রাপ্ত।এছারা বেশ কয়েকটি স্কুল পাঠদানের অনুমতি না থাকলেও চলছে।যেহেতু স্কুল বন্ধ করে দেওয়ার মতো তাদের কোন দিক নির্দেশনা নেই তাই তারা এগুলোর বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করতে পারছেনা।তিনি আরো বলেন আমরা গত ডিসেম্বর মাস সহ এ বছরের জানুয়ারি মাসে, ইনডেক্সধারি শিক্ষকদের পাঠদানে ট্রেনিং করিয়েছি।যারা পাঠদান না শিখেছে তারা ছাত্র ছাত্রীদের সঠিকভাবে কখনোই পাঠদান করাতে পারবে না।তিনি এসকল বিষয়ে ছেলেমেয়ের ভবিষ্যত সঠিক ভাবে গড়তে, অভিভাবকদের সচেতন হবার পরামর্শ দেন। প্রশ্ন থেকেই যায়,এই ধরনের কর্মকান্ডের শেষ কোথায়? আর এভাবেই কি পূজিবাদি মনোবৃত্তির কারনে ধংস হবে আমাদের ভ্রাতৃত্ববোধ সম্পন্ন জাতি। তবে এই সরকারের আমলে আমরা খুবই আশাবাদী মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষাবান্ধব সরকার বর্তমানে ক্ষমতাসীন এবং আগামীতে সে ধারা অব্যাহত থাকবে। জাতির পিতার সুযোগ্য কন্যার হস্তক্ষেপে বন্ধ হবে এই সকল ব্যাবসায়ি শিক্ষা স্কুল ও শিক্ষক নামধারি অযোগ্য শিক্ষক সহ,সকল সমস্যার সমাধান হবে-এমনটাই আশা করেন সাধারন মানুষ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST