admin
৫ মার্চ ২০২৩, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সফলভাবে অপসারিত হলো জো বাইডেনের ক্যান্সার সংক্রমিত টিস্যু

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র —প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বক থেকে সফলভাবে ক্যান্সার আক্রান্ত টিস্যু অপসারণ করা হয়েছে। এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তার চিকিৎসক। দায়িত্ব পালনের জন্য বর্তমানে পুরোপুরি সুস্থ তিনি। তবে নিয়মিত চালিয়ে যেতে হবে স্বাস্থ্য পরীক্ষা। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তা ও চিকিৎসকরা বলেন, বাইডেনের ক্যানসারে আক্রান্ত ক্ষতিগ্রস্ত টিস্যু তার বুক থেকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাওয়া হবে। গত মাসে ৮০ বছর বয়সি বাইডেনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। সে সময় হোয়াইট হাউস জানিয়েছিল, তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করতে পারবেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় ধরা পড়ে ত্বকের ক্যান্সারটি। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার বুক থেকে সরিয়ে ফেলা হয় সংক্রমিত ক্ষতটি। বাইডেনের চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়ে না, তাই ভয়ের কোনো কারণ নেই। প্রেসিডেন্ট হওয়ার আগেও তিনি বেশ কয়েকটি ক্যান্সার আক্রান্ত টিস্যু অপসারণ করেছিলেন। প্রসঙ্গত, অনেকদিন ধরেই ক্যান্সারের সাথে লড়ছে বাইডেনের পরিবার। ২০১৫ সালে বাইডেনের এক ছেলে মস্তিষ্কের ক্যান্সারে মৃত্যুবরণ করেন। বায়োপসি করানোর পর থেকে ওই ক্ষতস্থান ‘দারুণভাবে নিরাময়’ হয়েছে। তার আর এ–সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন হবে না।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

২

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৩

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৪

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৫

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৬

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৭

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৮

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৯

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১০

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১১

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১২

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৩

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৫

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৬

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৭

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৮

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৯

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

২০

Design & Developed by BD IT HOST