News Editor
৭ মে ২০২৩, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ফুল দিয়ে বরন করলেন বিএমএসএস’র নতুন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফ কে।

স্টাফ রিপোর্টার : সিলেটে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিএমএসএস’র নতুন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফ। সিলেটে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক সহযোদ্ধাদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান সিলেটের প্রবীণ প্রথিতযশা সাংবাদিক মোহাম্মদ হানিফ।আজ ৭ মে রবিবার বিকাল ৫ টায় সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবে বিএমএসএস প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সহ কেন্দ্রীয় কমিটির পক্ষে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মো: সবুজ মিয়ার নেতৃত্বে সিলেটে অবস্থানরত নেতৃবৃন্দকে নিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফ কে ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় দিয়ে বরণ করে নেন। এবং এক আনন্দঘন পরিবেশে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান নতুন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফ।এসময় উপস্থিত ছিলেন বিএমএসএস’র কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মোহন আহমেদ, মো: সবুজ মিয়া। আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রবীণ প্রথিতযশা সাংবাদিক সুনির্মল সেন, সহ-সভাপতি মোশারফ হোসেন খান প্রমূখ।বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির পক্ষে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, উপ-তথ্য গবেষণা সম্পাদক মোঃ হায়দর আলী, নির্বাহী সদস্য মোঃ ফয়সল মাহবুব ও ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুই দুইবারের সফল মেম্বার এনামুল হক এনাম প্রমূখ।কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মো: সবুজ মিয়া বলেন, বিএমএসএস সহযোদ্ধারা এতোদিনে সিলেটের সাংবাদিকদের বিপদের মুহূর্তের কান্ডারী মোহাম্মদ হানিফ কে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে পেয়ে গর্বিত ও আনন্দিত। আমরা সিলেটের মাটিতে এতোদিনে একজন সুযোগ্য অভিভাবক পেয়েছি।উল্লেখ্য, গতকাল ৬ মে শনিবার সংগঠনের কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মোহাম্মদ হানিফকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।এদিকে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নতুন দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মো: সুমন সরদার যুগ্ম মহাসচিব ও দৈনিক অভিযোগ বার্তার সম্পাদক এস এম ফিরোজ আহাম্মদ সহ সকল কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা -উপজেলা কমিটির নেতৃবৃন্দ। শুধু সিলেটে নয়; সারাদেশে সংগঠন ও সাংবাদিকদের অভিভাবক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১১

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১২

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৪

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৫

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৭

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST