সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৯ জানুয়ারী ২০২৩, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচি আটঘর গ্রামে আগ্নোয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারে একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ রোববার সকাল ছয়টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা দেড় টা পর্যন্ত অভিযান চলছে। সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর জানান,আমরা সকাল থেকে ঘটনাস্হলে আছি। পরিত্যক্ত ওই বাড়িতে বেশকিছু দিন ধরে রাতে কিছু মানুষের আনাগোনার অভিযোগ রয়েছে। আমরা বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে পরীক্ষা করে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আশারকান্দি ইউনিয়নের ফেচি আটঘর গ্রামের আখলাকুর রহমানের ছেলে সাদিকুর রহমান আফজালের বিরুদ্ধে একটি মামলার সমন নিয়ে শুক্রবার জগন্নাথপুর থানা পুলিশ তার বাড়িতে গেলে আফজল পুলিশের সাথে দুব্যবহার করে।পুলিশ তার ঘরে ঢুকতে চাইলে আফজল বাধা দেন। এতে পুলিশের সন্দেহ হয়।পরে জগন্নাথপুর থানা পুলিশের আরেকটি দল ওই বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে ওই বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম রয়েছে বলে জানতে পারে। এই প্রেক্ষিতে আজ ভোর ছয়টা থেকে সেনাবাহিনীর ও পুলিশের বোমা নিস্ক্রিয় করণদল ওই বাড়ি ঘিরে অভিযান চালিয়ে যাচ্ছে। স্হানীয় বাসিন্দা আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য শওকত হোসেন জানান, আমাদের ধারণা ওই বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখে অভিযান চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রিপন কুমার মোদক বললেন, এখনো অভিযান চলছে। কোন ধরনের অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম রয়েছে কী-না তা পরীক্ষার পর জানা যাবে।তিনি বলেন, বাড়ির মালিক আফজাল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গণমাধ্যম কে প্রেসবিজ্ঞপ্তিতে সবকিছুই জানানো হবে। প্রসঙ্গত, সাদিকুর রহমান আফজল একজন চিহিৃত অস্ত্রবাজ হিসেবে এলাকায় পরিচিত। তিনি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আফজল জগন্নাথপুর ও সিলেট নগরীতেও বসবাস করে আসছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST