সুরমা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৯ ডিসেম্বর ২০২২, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুরমা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দোয়ারাবাজারে সুরমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী গত মঙ্গলবার রাত থেকেই নির্বাচনী প্রচার প্রচারণা শেষ করেছেন প্রার্থীগণ। এদিকে, সুরমা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনকে ঘিরে উৎসবে মেতে উঠেছেন ইউনিয়নের ছোট বড় নারী পুরুষ সকল জনগণ। নির্বাচনে ইউনিয়নের মোট ১৫ হাজার ৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৬ শত ৬৪ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৪শত জন। তবে তুলনামূলক হারে ভোটারের উপস্থিতি ছিল কম। প্রায় দুই-আড়াই মাস ধরে ভোটারের মন জয় করতে মাঠে, ঘাটে, বাজার-হাটে প্রার্থীদের পদচারণায় সরগরম ছিল গোটা সুরমা ইউনিয়ন নির্বাচনী এলাকা। প্রচারণা থেকে বাদ পড়েনি পার্শ্ববর্তী সদরের বাজারও। বিকেলে ভোটের হিসাব-নিকাশ শেষে দেখা যাবে কে হাসছেন বিজয়ের শেষ হাসি। সুরমা ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী থাকলেও জনগণের মূল আলোচনায় রয়েছে ৪ জন প্রার্থীর নাম। তারা হলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর- রশিদ (মোটরসাইকেল প্রতিক), আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. তাজুল ইসলাম নৌকা প্রতিক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা ও সুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ আনারস প্রতিক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহ জামাল (ঘোড়া প্রতিক)। নির্বাচনে অংশগ্রহনকারী আরঅ দুই প্রার্থী হলেন, সাবেক ইউপি সদস্য মো. হযরত আলী (চশমা প্রতিক) ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল)। তবে নির্বাচনে অংশগ্রহণকারী ৬ প্রার্থী তাদের প্রত্যেকে বিজয়ের আশায় রয়েছেন। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুদ্দীন জানান, আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদের জন্য সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্রের আশপাশের এলাকায় সবধরনের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। আশাকরি সকল প্রার্থীর লোকজন কোনধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণে সহযোগিতা করবেন। উপনির্বাচনকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ভোটকেন্দ্রের আশেপাশের সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি ও র্যাব, পাশাপাশি আনসার বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রসঙ্গত, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী এমএ হালিম বীরপ্রতীক, গত ২১ সেপ্টেম্বর আকষ্মিক মূত্যুবরণ করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১০

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১১

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১২

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১৩

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৪

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৫

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৭

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৮

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৯

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

২০

Design & Developed by BD IT HOST