সৌদিতে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে : বাণিজ্যমন্ত্রী - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৬ ফেব্রুয়ারী ২০২৩, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদিতে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে : বাণিজ্যমন্ত্রী

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃ

প্রতিনিধিঃবানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সৌদি আরবে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের বিশাল বাজার রয়েছে। এখানে বসবাসরত প্রায় ২৮ লাখ বাংলাদেশির পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসী ও সৌদি আরবের নাগরিকদের কাছে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের চাহিদা রয়েছে।বুধবার (২২ ফেব্রুয়ারি) সৌদি আরবের রিয়াদে তিন দিনব্যাপী বাংলাদেশি পণ্যের মেলা ‘বাংলাদেশ প্রোডাক্টস এক্সিবিশিন’ উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর বাজারে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের বাজার বৃদ্ধিতে সকল উদ্যোগ গ্রহণ করা হবে।’ তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকগুন বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে দূতাবাসের সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আগামী দিনে সৌদি আরবে গার্মেন্টস পণ্য, চামড়াজাত পণ্য, খাদ্য ও কৃষি পণ্যের বাজার বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি।’ বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, ‘বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস পণ্য রপ্তানিকারক দেশ। আগামীতে সৌদি আরবের বাজারের চাহিদা অনুযায়ী পণ্য রপ্তানি করার উদ্যোগ নেয়া হবে। আমি আশা করছি এ প্রদর্শনীর মাধ্যমে সৌদি আরবের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে। তবে এটি মাত্র শুরু, আগামীদিনে এরকম প্রদর্শনীর আরও আয়োজন করে সৌদি আরবে বাংলাদেশি পণ্যের প্রচার ও প্রসারে সকল উদ্যোগ নেয়া হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিবির ভাইস চেয়ারম্যান আ হ ম আহসান। তিনি আশা প্রকাশ করেন এই প্রদর্শনী সৌদি আরবের বাজারে বাংলাদেশি পণ্যের প্রসারে ভূমিকা রাখবে। দূতাবাসের ইকনোমিক মিনিস্টার মুর্তুজা জুলকার নাঈন নোমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় স্থানীয় বাংলাদেশি অভিবাসীগণ, সৌদি ব্যবসায়ী ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে বাংলাদেশের শীর্ষস্থানীয় গার্মেন্টস রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ মোট পঁচিশটি স্টল অংশ নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১০

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৩

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৫

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৭

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৮

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৯

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST