সৌদি বাণিজ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বৈঠক - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৪ মার্চ ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি বাণিজ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বৈঠক

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরবে ইউরিয়া সার কারখানা স্থাপন করতে চায় সরকার। এ জন্য সৌদি আরবের সহযোগিতা চায় বাংলাদেশ। সৌদি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি দেশটির বাণিজ্য ও মিডিয়াবিষয়ক মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।

গত মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ ও সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের প্রধান নির্বাহী আব্দুল রহমান আল-ফাগীর সঙ্গে পৃথক বৈঠক করেন সালমান রহমান।বৈঠকে আগামী ১১-১৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি-বেসরকারি ও ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে একটি বড় প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন সৌদি বাণিজ্য মন্ত্রী ।ফেডারেশন অব সৌদি চেম্বার এন্ড কমার্স এবং এফবিসিসিআইয়ের মধ্যে অক্টোবর ২০২২ সময়ে সাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম যৌথ বিজনেস কাউন্সিল এর সভা বাংলাদেশ বিজনেস সামিট চলাকালীন অনুষ্ঠানের বিষয়েও সভায় আলোচনা হয়।অনুষ্ঠিত এ বৈঠকে ইতিপূর্বে দুই দেশের মধ্যকার সাক্ষরিত সমঝোতা স্মারক সমূহের কার্যকর বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশ হতে ২১৩টি পণ্যের সৌদি আরবে শুল্কমুক্ত প্রবেশে সৌদি বাণিজ্য মন্ত্রীর সহায়তা কামনা করা হলে তিনি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সৌদি বাণিজ্য মন্ত্রীর কাছে যৌথ মালিকানায় সৌদি আরবে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়ে সহযোগিতা কামনা করেন। সৌদি বাণিজ্য মন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করে এ কারখানা স্থাপনের বিষয়ে সম্ভাব্য সব রকম সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া একই দিন বিকেলে উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি বিসিক ইন্ড্রাস্টিজ করপোরেশন (এসএবিআইসি) এর সিইও আব্দুল রহমান আল-ফাগীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপন সংক্রান্ত একটি ‘কনসেপ্ট নোট’ উপস্থাপন করা হয়।

এসএবিআইসির সিইও এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণে সম্মতি দেন। উপদেষ্টা সালমান এফ রহমান কটন-বেজড তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের সক্ষমতা উল্লেখ করে আর্টিফিশিয়াল ফেব্রিক তৈরিতে এসএবিআইসি এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্ভাব্য কৌশলগত ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের বিষয়টি উপস্থাপন করলে এসএবিআইসি সিইও সে ব্যাপারেও একমত পোষণ করেন। এ বিষয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের এসএবিআইসি এর সঙ্গে আলোচনার জন্য স্বাগত জানান।

উপদেষ্টা সালমান এফ রহমান জনাব আব্দুল রহমান আল-ফাগীকে তার সুবিধা মতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের মধ্যে চলমান চমৎকার সম্পর্ককে অর্থনৈতিক ক্ষেত্রে কার্যকর সম্প্রসারণের পারস্পারিক আশ্বাসের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি হয়।

এ সময় বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST