admin
২ ফেব্রুয়ারী ২০২৩, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিরো আলমকে গাড়ি দিতে গড়িমসি করছেন মুখলিছ

স্টাফ রিপোর্টারঃ
বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নির্বাচনি কাজে ব্যবহারের জন্য তাকে নিজের গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েও গাড়ি দিতে গড়িমসি করছেন এক শিক্ষক।   মঙ্গলবার রাতে চুনারুঘাট উপজেলার আবদুল জব্বার একাডেমি অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ এম মুখলিছুর রহমান এ ঘোষণা দিয়েছিলেন। নিজের ব্যবহৃত মাইক্রোবাসের সামনে দাঁড়ানো অবস্থায় ওই শিক্ষকের ৩ মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।   কিন্তু হিরো আলম লাইভ দেখে মুখলিছুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি গাড়ি দিতে গড়িমসি করেন।   ভিডিওতে তিনি বলেছিলেন, হিরো আলম ভোটের প্রচারে মানুষের মন জয় করে নিয়েছেন। তিনি নির্বাচনে জয়ী হবেন কিনা জানি না। ফল যেটাই আসুক না কেন; আমি আমার গাড়িটি তাকে উপহার দিতে চাই।   তিনি আরও বলেন, সিলেটবাসীর পক্ষ থেকে হিরো আলমের নির্বাচনে ছয় লাখ টাকা দেওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও করেছিলাম। অনেকেই সেখানে খারাপ মন্তব্য করেছেন। এর প্রতিক্রিয়ায় আমি আমার নোহা গাড়িটি তাকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছি। আমি সিলেটবাসীকে কলঙ্কিত করব না। আমি একজন প্রিন্সিপাল ফালতু ওয়াদা করি না। ওয়াদা অনুযায়ী আমি আমার গাড়িটি কাগজপত্র করে চিরতরে তাকে উপহার দেব।   নিজের গাড়ি কেন উপহার দেবেন এমন প্রশ্নের জবাবে ওই শিক্ষক বলেন, হিরো আলম একসময় জিরো ছিলেন। আজ তিনি সোনার টুকরা। তার সামনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমি গাড়িটি উপহার দেবো।   এ বিষয়ে হিরো আলমের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে শিক্ষক এম মুখলিছুর রহমান বলেন, তার সঙ্গে কোনো কথা হয়নি। তবে চুনারুঘাটের নরপতি গ্রামে এসে গাড়িটি নেওয়ার জন্য আমি তাকে নিমন্ত্রণ করছি।   গাড়িটি ৬ লাখ টাকায় কিনেছেন বলেও জানান ওই শিক্ষক।   এ বিষয়ে যোগাযোগ কথা হলে হিরো আলম বলেন, ভিডিওটি দেখে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেছিলাম। তিনি এখন গাড়ি উপহার দিতে গড়িমসি করছেন। তার আচরণ আমার ভালো লাগেনি। তিনি হয়তো ফলোয়ার বাড়াতে এমন করেছিলেন। তিনি এটা ফালতুমি করেছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১১

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৩

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৪

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৫

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৬

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৭

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৮

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৯

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

২০

Design & Developed by BD IT HOST