News Editor
১৩ মে ২০২৩, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমি দোয়ারাবাজারে চেইন খোলেই চলাফেরা করি’

দোয়ারা বাজার প্রতিনিধি। এমন দাম্ভিকতা নিয়ে কথাটি বলেছেন দোয়ারাবাজার ইউনিয়ন উপ সহকারী ভূমি অফিসার রঞ্জন কুমার দাস। শুধু তাই নয়, তার বিরুদ্ধে অসদাচরণেরও অভিযোগ করেছেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (১১ মে) বিকালে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কিরণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ। অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ৮ মে সোমবার বিকেল উপজেলা পরিষদের সামনে ৫ জন শিক্ষক ও উপজেলা পরিষদের সিএ সহ ইউনিয়ন ভূমি অফিসারের সাথে সাক্ষাৎ হয়। এসময় একজন শিক্ষক কথা প্রসঙ্গে ইউনিয়ন উপ সহকারী ভূমি অফিসার রঞ্জন কুমার দাসকে চা খাওয়ার জন্য আহ্বান করেন। প্রতিউত্তরে রঞ্জন কুমার দাস বলেন, ‘চা তো খাওয়াইবেন, কারণ আমি তো আপনাদের শিক্ষক সমিতির জমির দলিল ও নামজারী বাতিল করার প্রস্তাব পাঠিয়েছি। আপনারা দেখবেন আমিও আপনাদের দোয়ারাবাজারে একটা দৃষ্টান্ত রেখে যাব। আপনারা আমার সাথে লাগালাগি করে কোন লাভ নাই। আমি তাহিরপুর থাকাবস্থায় এমপি মোয়াজ্জেম হোসেন রতনের সাথে খেলে এসেছি। আমার সাথে টক্কর দিয়া পারেনাই, আপনারা কি করবেন। আমি দোয়ারাবাজারে সব সময় চেইন খোলেই চলাফেরা করি।’ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কিরণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ বলেন, ”আমরা ৪ জন শিক্ষক ও উপজেলা পরিষদের সিএ সহ একসাথে দাঁড়িয়ে কথা বলছিলাম। এসময় মোটরসাইকেল থেকে নেমেই ভূমি অফিসার রঞ্জন কুমার দাস বলেন, ‘সব মাস্টার হকলতে কিতা করতিরা।’ আমি প্রতি উত্তরে বললাম- ‘দাদা কিছু না, আমরা আসছিলাম অফিসে আমাদের কিছু কাজ ছিল।’ এসব কথাবার্তার এক পর্যায়ে তিনি এতটাই চ্যালেঞ্জ করে বসেন। যা কোন সময় উনার কাছ থেকে আশা করিনি। তিনি নাকি তাহিরপুর উপজেলায় থাকাকালীন এমপি রতন সাহেবও উনার সাথে টক্কর দিয়ে পারেনি, আমরাও কিছু করতে পারবো না। উনি দোয়ারাবাজারে সবসময় চেইন খোলেই চলাফেরা করেন। কিছু করার মত লোক উনার চোখে পড়ে না। আমরা এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা এর সঠিক বিচার চাই।” এ ব্যাপারে জানতে চাইলে ইউনিয়ন উপ সহকারী ভূমি অফিসার রঞ্জন কুমার দাস বলেন, ‘শিক্ষক সমিতির জমির দলিল সঠিক নয়। তাদের জমির দলিল বাতিল করার জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। চেইন খোলে চলার বিষয়টি সঠিক নয়। আমি এভাবে কথাটা বলিনি।’ রঞ্জন কুমার দাস বলেন, ‘আমার অজান্তে চেইনটা খোলা ছিল। এসময় উপজেলা পরিষদের সিএ সফিকুর রহমান আমাকে বলতেছেন আমার পেন্টের চেইন খোলা। আমি ঐ সময় ডং করে কথাটা বলেছি যে প্রায় সময় আমার ভুলে চেইন খোলাই থাকে। আমি শিক্ষকদের এসব কথা বলিনি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST