admin
২৪ ডিসেম্বর ২০২২, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বাসের ধাক্কায় ২ জন নিহত

কুড়িগ্রামের সদর উপজেলার খলিলগঞ্জের ত্রিমোহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন।আহত হয়েছেন একজন।   নিহত মোঃ আব্দুল হান্নান (৪৫) কাঁঠালবাড়ি ইউনিয়নের টগরাইহাট এলাকার বাসিন্দা। নিহত অপর একজনের নাম পরিচয় পাওয়া যায় নাই।   শনিবার ২৪শে ডিসেম্বর সকাল সাড়ে ৮ টায় কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।   পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ,কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টারপ্রাইজ একটি বাসনিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীসহ একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।এসময় বাসটি রাস্তার পাশে থাকা একটি মুদির দোকানে উঠে।এতে অটোরিকশা চালক দ্রুত লাফিয়ে জীবন বাঁচালেও অটোতে থাকা যাত্রী আব্দুল হান্নান ও অটোরিকশার সামনে দাড়িয়ে থাকা এক ব্যাক্তি ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে ফোন দিলে বাসের নিচ থেকে দুটি মরদেহ উদ্ধার করে ঘাতক বাসটিকে সদর থানায় নিয়ে আসে। বাস চালক অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়েছে।   কুড়িগ্রাম সদর থানার এ এসআই জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতদের মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একজনের নাম আব্দুল হান্নান অপর একজনের নাম পরিচয় পাওয়া যায় নাই। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১০

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১১

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১২

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৩

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৪

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৫

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৬

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৭

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৮

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৯

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST