ভোলায় তরুণ সাংবাদিক সড়ক দু্র্ঘটনায় নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৫ মার্চ ২০২৩, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় তরুণ সাংবাদিক সড়ক দু্র্ঘটনায় নিহত

জামাল খান জেলা প্রতিনিধি।

ভোলায় সড়ক দুর্ঘটনায় মো. শামসুর রহমান শুভ (২৫) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি দৈনিক মাতৃজগত পত্রিকার তজুমদ্দিন উপজেলা সংবাদদাতা এবং ওই উপজেলার রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন। মঙ্গলবার (১৪ মার্চ) দিনগত রাতে জেলার সদর উপজেলা মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত শামসুর রহমান শুভ তজুমদ্দিন উপজেলা সোনাপুর ইউনিয়নের দক্ষিণ চাপরি গ্রামের মো. মোসলেউদ্দিনের ছেলে। নিহতের বাবা মোসলেউদ্দিন জানান, শুভ’র অন্তঃসত্ত্বা স্ত্রীকে মঙ্গলবার সকালে শহরের মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন ওইদিন রাতেই তাকে সিজার করাতে হবে। সেজন্য রক্তের প্রয়োজন। রাত ৯টার দিকে শুভর এক বন্ধু তাঁর স্ত্রীকে রক্ত দিতে আসে। রক্ত দেয়া শেষে রাত সাড়ে ১১টার দিকে সে তাঁর বন্ধুকে তজুমদ্দিন উপজেলার কাজীর হাট বাজার এলাকায় মোটরসাইকেল যোগে এগিয়ে দিতে যায়। বন্ধুকে নামিয়ে দিয়ে স্ত্রীর কাছে ফিরে আসার সময় মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। শুভ’র বাবা আরও জানান, রাত ১২টায় মোবাইল ফোনে শুভর সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন শুভ জানিয়েছিল, সে বাংলাবাজার ওভার করে ভোলার দিকে আসতেছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তিনি ও তার আত্মীয়স্বজনরা তাকে একাধিকবার ফোন করেন। কিন্তু তা রিসিভ হচ্ছে না। পরে ৯৯৯-এ কল পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে। শুভর চাচাতো ভাই রাসেল জানান, রক্ত সংগ্রহ হওয়ার পর চিকিৎসক তাঁর স্ত্রীকে ওটিতে নিয়ে যায়। সিজার শেষে তাঁর স্ত্রীর কোলজু্ড়ে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। সন্তানকে দেখার জন্য শুভ’কে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তাঁর ফোন রিসিভ হয়নি। পরক্ষণে পুলিশ জানাল শুভ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। রাসেল আরও জানান, এখনো তাঁর অসুস্থ স্ত্রী ও সদ্য ভূমিষ্ট হওয়া শিশু কন্যা মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে। শুভর মৃত্যুর খবর তাঁর স্ত্রীকে জানানো হয়নি। বিনা ময়নাতদন্তে বুধবার দুপুর ১টার দিকে ভোলা সদর হাসপাতাল থেকে শুভর লাশ তজুমদ্দিন উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। আজ আছর বাদ তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। সে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে তাঁর শরীরের উপর পড়েছিল। রাস্তার পাশে থাকা দেয়ালের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লেগেছে। রাত হওয়ায় কোনো প্রত্যক্ষদর্শী তাঁর দুর্ঘটনার বিষয়টি দেখেনি। এক পথচারী তাঁর লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল করে পুলিশকে জানিয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, শুভর মৃত্যুতে তাঁর পরিবারের কোনো অভিযোগ নেই। তাঁরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যেতে চেয়েছে। তাই আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, অন্য কোনো যানবাহন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে নাকি বেপরোয়া গতির কারনে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১০

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১১

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১২

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৩

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৫

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৬

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৭

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৮

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৯

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

২০

Design & Developed by BD IT HOST