ডিআইজি প্রোটেকশন এন্ড প্রটোকল জনাব আমেনা বেগমের ময়মনসিংহ সফর - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১ মে ২০২৩, ৪:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিআইজি প্রোটেকশন এন্ড প্রটোকল জনাব আমেনা বেগমের ময়মনসিংহ সফর

বুরো প্রধান মোহাম্মদ ইমরুল আহসান

আজ ৩০ এপ্রিল ২০২৩ তারিখ জনাব আমেনা বেগম, বিপিএম, ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকা ও সভাপতি, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) মহোদয় ময়মনসিংহে আগমন করেন। এ সময় ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে ১১:০০ ঘটিকার সময় তিনি ডিএসবি, ময়মনসিংহ কার্যালয়ে বার্ষিক পরিদর্শন কর্মসূচী সম্পন্ন করেন। পরিদর্শনের শুরুতেই তাঁকে জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এরপর একটি সুসজ্জিত গার্ড দল সম্মানিত ডিআইজি মহোদয়কে গার্ড সালামী প্রদান করে। পরিদর্শনকালে তিনি ডিএসবি কার্যালয়ের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে ডিআইজি মহোদয় পুলিশ অফিস কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় ময়মনসিংহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগন এবং ডিএসবিতে কর্মরত সকল পর্যায়ের অফিসার ও ওয়াচারগণ অংশগ্রহণ করেন। সভায় মাননীয় ডিআইজি মহোদয় বিবিধ কার্যকরী ও যুগোপযোগী দিকনির্দেশনা প্রদান করেন। এসময় ডিআইজি মহোদয়কে জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন।

 

সম্মানিত ডিআইজি মহোদয়ের এই পরিদর্শনের মাধ্যমে ডিএসবি, ময়মনসিংহের সার্বিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সকল পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল ও কর্মোদ্যম অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস৷

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১০

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১১

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১২

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৩

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৪

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৭

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৯

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

২০

Design & Developed by BD IT HOST